Brick Lane News

কেরানীগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতার মৃত্যু

প্রকাশিত ২৪ জানুয়ারি ২০২৬ । ১:৫৫ পিএম

 

ঢাকার কেরানীগঞ্জে গুলিবিদ্ধ হওয়ার ৪৩ ঘণ্টা পর বিএনপি নেতা হাসান মোল্লা (৪২) মারা গেছেন। শনিবার (২৪ জানুয়ারি) বিকেল ৪টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।

হাসান মোল্লা কেরানীগঞ্জ মডেল থানার হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে হযরতপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শুক্রবার রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তবে শনিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঢাকা-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আমানউল্লাহ আমানের একান্ত সচিব মো. উজ্জ্বল বলেন, “হাসান মোল্লার অবস্থার অবনতি হলে গত রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেলে তিনি মারা যান”।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম বলেন, “কিছুক্ষণ আগে শুনেছি তিনি মারা গেছেন। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন”।

Related Posts

মোমবাতি জ্বালিয়ে ইংরেজি প্রথম পত্রের এসএসসি পরীক্ষা দিলো শিক্ষার্থীরা

রংপুরের মিঠাপুকুর উপজেলায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে মোমবাতি জ্বালিয়ে ইংরেজি প্রথম পত্রের এসএসসি পরীক্ষা দিয়েছে শিক্ষার্থীরা। রোববার (২৬ এপ্রিল) বেলা ১১টায়...

Read more

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি