Brick Lane News

করোনা আক্রান্ত রানি এলিজাবেথ 

প্রকাশিত ২০ ফেব্রুয়ারি ২০২২ । ৭:১৮ পিএম

ব্রিকলেন নিউজঃ 

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ। আজ রবিবার (২০ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করেছে বাকিংহাম প্যালেস। খবর প্রকাশ করেছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, রানি এখন করোনার হালকা ঠান্ডা-সদৃশ লক্ষণগুলো অনুভব করছেন। আগামী সপ্তাহের মধ্যে তিনি সুস্থ হয়ে যাবেন বলে আশা করা হচ্ছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘তিনি (রানি দ্বিতীয় এলিজাবেথ) চিকিৎসা সেবা পেতে থাকবেন। পাশাপাশি সব উপযুক্ত নির্দেশিকা অনুসরণ করবেন।’

এর আগে গত সপ্তাহে করোনা পজিটিভ হয়েছিলেন প্রিন্স অব ওয়ালস ও রানির বড় ছেলে। বিবিসি বলছে, তার সংস্পর্শে ছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। ৯৫ বছর বয়সী রানি গত ৭০ বছর ধরে রাজত্ব করছেন।

Related Posts

মোমবাতি জ্বালিয়ে ইংরেজি প্রথম পত্রের এসএসসি পরীক্ষা দিলো শিক্ষার্থীরা

রংপুরের মিঠাপুকুর উপজেলায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে মোমবাতি জ্বালিয়ে ইংরেজি প্রথম পত্রের এসএসসি পরীক্ষা দিয়েছে শিক্ষার্থীরা। রোববার (২৬ এপ্রিল) বেলা ১১টায়...

Read more

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি