Brick Lane News

আওয়ামী লীগের তিন প্রতিমন্ত্রী পেলেন না মনোনয়ন

প্রকাশিত ২৬ নভেম্বর ২০২৩ । ৭:৩৭ পিএম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ আসনে প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ। এর মধ্যে আছে অনেক নতুন মুখ। তবে বাদ পড়েছেন বর্তমান মন্ত্রিসভার তিন সদস্য। তাঁরা তিনজনই প্রতিমন্ত্রী।
রবিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বাদ পড়া তিন প্রতিমন্ত্রী হলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

এর মধ্যে বেগম মন্নুজান সুফিয়ানের খুলনা-৩ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে এস এম কামাল হোসেনকে। জাকির হোসেনের আসনে (কুড়িগ্রাম-৪) মনোনয়ন পেয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা মো. বিপ্লব হাসান পলাশ।

এ ছাড়া সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদের আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মো. আব্দুল হাই আকন্দ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৯৮ আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। কুষ্টিয়া-২ ও নারায়ণগঞ্জ-৫ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেনি দলটি।

Related Posts

লন্ডনে লেবার পার্টির কাউন্সিলর প্রার্থী সঞ্জিত দাস

এসেক্সের থারক কাউন্সিলের ,গ্রেসের লিটল থারক রেক্টরি ওয়ার্ডে, আগামী ৭ মে নির্বাচনে কাউন্সিলর পদে লড়ছেন লেবার পার্টির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন...

Read more

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি