Brick Lane News

সেপ্টেম্বরে লন্ডনে, ১১তম বাংলাদেশ বইমেলা, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব

প্রকাশিত ৯ মে ২০২৩ । ৮:১৮ এএম
ব্রিকলেন ডেস্ক - 
আগামী সেপ্টেম্বরে লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে  ১১তম বাংলাদেশ বইমেলা, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব। এই উপলক্ষে, ৮ই মে ২০২৩ সোমবার, সন্ধ্যা ৬ঘটিকায়,  পূর্ব লন্ডনএ  সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য-এর কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়। সভায় চলতি বছরে ১১তম বইমেলা ও সাংস্কৃতিক  উৎসব আয়োজন সহ, সাংগঠনিক  কার্যক্রম  ও কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।।সংগঠনের সভাপতি ময়নূর রহমান বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ কে এম আব্দুল্লাহ,র পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন  কার্যনির্বাহী  সদস্য গবেষক  ফারুক আহমদ, কবি আতাউর রহমান মিলাদ, সাংবাদিক রহমত আলী, শামীম আহমদ  সহ সভাপতি কবি কাজল রশীদ, সহ সাধারণ সম্পাদক কবি এম মোসাইদ খান, সহ কোষাধ্যক্ষ  কবি মুহাম্মদ মুহিদ, সহ সাংগঠনিক সম্পাদক কবি মোহাম্মদ ইকবাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক, সাংবাদিক জুয়েল রাজ।
সভায় আগামী সেপ্টেম্বরে বইমেলা ও সাংস্কৃতিক  উৎসব আয়োজনের তারিখ নির্ধারণ,  প্রকাশক ও অতিথি তালিকা সহ মেলা উদযাপনে সংগঠনের বিশেষ  প্রকাশনার জন্য সম্পাদনা কমিটি গঠন সহ বিবিধ বিষয়ে আলোচনা হয়।
কমিউনিটির  সর্বস্থরের অংশগ্রহণ নিশ্চিত করতে বিশেষ পরামর্শ  সভা সহ,  নানা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

Related Posts

নবীগঞ্জ উপজেলা আওয়ামী পরিবারের উদ্দ্যোগে মহান স্বাধীনতা দিবস ও বাংলা নববর্ষ উদযাপিত

যুক্তরাজ্যেস্থ নবীগঞ্জ উপজেলা আওয়ামী পরিবারের উদ্দ্যোগে মহান স্বাধীনতা দিবস ও বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে।এতে নবীগঞ্জে উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ সহ বিভিন্ন অংগ...

Read more

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি