Brick Lane News

লন্ডনে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী  শেখ হাসিনা

যাবতীয় দলীয়  কর্মসূচি বাতিল

জুয়েল রাজঃ 

সদ্য প্রয়াত ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগ দিতে লন্ডন ও নিউইয়র্কের উদ্দেশে ঢাকা থেকে লন্ডনে এসে পৌঁছেছেন।  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফরসঙ্গীরা।

লন্ডন স্থানীয় সময় বিকালে ৫টায়   লন্ডনের হিথ্রো বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাঈদা  মুনা তাসনীম। সেখান থেকে সন্ধ্যা ৭ টায় তিনি  ক্লারেজ হোটেলে এসে পৌঁছেন।

যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি  সুলতান মাহামুদ শরীফ, সাবেক সভাপতি সামছুদ উদ্দীন খান, সহ  সভাপতি জালাল উদ্দীন, অধ্যাপক আবুল হাসিম, হরমুজ আলী  সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুগ্ম সম্পাদক নইম উদ্দীন রিয়াজ,  মারুফ চৌধুরী, আনোয়ারুজ্জামান চৌধুরী   সাংগঠনিক সম্পাদক আহাদ চৌধুরী, যুবলীগের যুগ্ম সম্পাদক জামাল খান  সহ আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ।

আওয়ামী লীগের দলীয় প্রধান, মাননীয় প্রধানমন্ত্রী লন্ডনে আসলে দলীয় নেতা কর্মীদের সাথে সাক্ষাত এবং দলীয় সভায় যোগদান করে থাকেন। এইবার  তার ব্যাতক্রম হচ্ছে,  রানির সম্মানে  দলীয় কোন কর্মসূচীতে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে শত শত নেতাকর্মীদ বিমান বন্দর এবং হোটেলের বাহিরে সমবেত হয়ে থাকেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় নেতা কর্মীদের ব্যাক্তিগত মোবাইল মেসেজ দিয়ে নিষেধ করা হয়েছে, কেউ যেন বিমান বন্দরে বা  প্রধানমন্ত্রীর  অবস্থানের হোটেলের  বাহিরে সমবেত না হন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-১৯০৯ ভিভিআইপি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।লন্ডন আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের স্বাগত জানাবেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম। এরপর তিনি কমনওয়েলথ মহাসচিবসহ গুরুত্বপূর্ণ কয়েকজনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন শেখ হাসিনা।

সফর সূচি অনুযায়ী, ১৬ সেপ্টেম্বর কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পরে যুক্তরাজ্যের দক্ষিণ এশিয়া, উত্তর আফ্রিকা, জাতিসংঘ ও কমনওয়েলথ বিষয়ক মন্ত্রী লর্ড আহমদ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন।

১৭ সেপ্টেম্বর যুক্তরাজ্যের বিরোধীদলীয় এবং লেবার পার্টির নেতা স্যার কেইর স্টারমার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

১৮ সেপ্টেম্বর যুক্তরাজ্যের রাজা কর্তৃক রাষ্ট্র ও সরকার প্রধানদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন শেখ হাসিনা। রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে অংশগ্রহণ করবেন ১৯ সেপ্টেম্বর।

এরপর সেদিনই জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে লন্ডন ছাড়বেন তিনি।

Related Posts

যৌন হয়রানির প্রতিবেদনে অসন্তুষ্ট ক্রিকেটার জাহানারা

নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগের ভিত্তিতে প্রকাশিত বিসিবির প্রতিবেদনটি নিয়ে তিনি সন্তুষ্ট নন। জাহানারার আইনি...

Read more

Social Media

সর্বশেষ খবর