Brick Lane News

মুক্তিযুদ্ধের বিজয় সমুন্নত রাখার শপথ নিয়ে হৃদয়ে ৭১-এর বিজয় দিবস পালন

প্রকাশিত ১৯ ডিসেম্বর ২০২৪ । ৭:০৬ এএম

বিজ্ঞপ্তি :

মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বিজয় এবং এর মাহাত্ম্য সমুন্নত রাখার শপথ গ্রহণ করেছে বৃটেনে অবস্থান রত শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, লেখক, পেশাজীবী, মুক্তিযোদ্ধা তথা কমিউনিটির সকলকে নিয়ে নব গঠিত ‘হৃদয়ে ৭১’। বাংলাদেশের মহান বিজয় দিবস পালন উপলক্ষ্যে সোমবার ১৬ ডিসেম্বর সন্ধ্যা ৬ টায় তারা (লন্ডনের) আলতাব আলী পার্ক শহীদ মিনারে সমবেত হন। জাতির পিতা, লাখো শহীদ এবং বীরাঙ্গনাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা আরও শপথ গ্রহণ করেন যে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধ সহ সব অর্জন, গৌরব, প্রতিষ্ঠান ও ঐতিহ্যকে সংরক্ষন করতে তারা সর্বদা সতর্ক ও নিয়োজিত থাকবেন। শপথ গ্রহণ পরিচালনা করেন এই প্ল্যাটফর্মের প্রধান সংগঠক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান। শীতের বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিপুল সংখ্যক প্রবাসীদের উপস্থিতিতে এ অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধের শহীদদের স্মরনে শহীদ বেদীতে পূষ্পার্ঘ অর্পন করা হয়। অতঃপর আলোর অভিযাত্রার স্মারক হিসেবে প্রদীপ প্রজ্বলন করা হয়।

ফয়েজ    আহমদ চৌধুরী, এম এ হাদী, হুমায়ুন কবীর, ফয়জুর রহমান খান, দেওয়ান গৌস সুলতান, এনামুল হক, আব্দুর রহমান ও লোকমান হোসেন সহ আটজন মুক্তিযোদ্ধা সহ আটজন মুক্তিযোদ্ধা ছিলেন অনুষ্ঠানের মূল আকর্ষণ ।

 

দ্বিতীয় পর্বে মুজিবুল হক মনি ও শাহাব আহমদ বাচ্চুর পরিবেশনায় অনুষ্ঠিত হয় দেশাত্মবোধক গান ও আবৃত্তি। সমবেত কন্ঠে গাওয়া এসব গানে নেতৃত্ব দেন রাজিয়া রহমান ও মুজিবুল হক মনি। আবৃত্তি পরিবেশন করেন মুনিরা পারভীন, স্মৃতি আজাদ, ফয়জুল ইসলাম ফয়েজনূর, নজরুল ইসলাম ওকিব ও মুর্শেদ উদ্দিন। অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে উপস্থিত সকলে স্ব-উৎসাহে বারবার জয় বাংলা ধ্বনি তুলেন।পরস্পরের প্রতি কুশল বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

Related Posts

মোমবাতি জ্বালিয়ে ইংরেজি প্রথম পত্রের এসএসসি পরীক্ষা দিলো শিক্ষার্থীরা

রংপুরের মিঠাপুকুর উপজেলায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে মোমবাতি জ্বালিয়ে ইংরেজি প্রথম পত্রের এসএসসি পরীক্ষা দিয়েছে শিক্ষার্থীরা। রোববার (২৬ এপ্রিল) বেলা ১১টায়...

Read more

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি