Brick Lane News

ভুয়া সনদে বিসিএসে চাকরি; দুদকের ফাঁদে ৩ জন

প্রকাশিত ২৭ জানুয়ারি ২০২৬ । ১:৩৪ পিএম

জাল সনদ ব্যবহার করে বিসিএস ক্যাডারে সরকারি চাকরি নেওয়ার অভিযোগে প্রশাসন ও পররাষ্ট্র ক্যাডারের তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক জানায়, পাবলিক সার্ভিস কমিশনে (পিএসসি) ভুয়া তথ্য ও স্নাতকের জাল সনদ দাখিলের মাধ্যমে তাঁরা চাকরি নিয়েছেন এমন অভিযোগের সত্যতা পাওয়ার পরই এই আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।

অভিযুক্ত কর্মকর্তারা হলেন ৩৮তম বিসিএস প্রশাসন ক্যাডারের সঞ্জয় দাস (রেজি. নং ০৮২৯৪৭),
৪১তম বিসিএস প্রশাসন ক্যাডারের সুকান্ত কুণ্ডু (রেজি. নং ১১০৬৬২৯৬)
এবং ৩৮তম বিসিএস পররাষ্ট্র ক্যাডারের আবু সালেহ মো. মুসা (রেজি. নং ০৮২৮১৪)।

দুদকের মহাপরিচালক জানান, দীর্ঘদিন ধরেই ওই তিন কর্মকর্তার বিরুদ্ধে স্নাতক সনদ জালিয়াতির অভিযোগ ছিল। পিএসসির নিজস্ব তদন্তে অভিযোগগুলোর সত্যতা পাওয়া গেছে। তদন্ত প্রতিবেদন ও সুপারিশের ভিত্তিতেই দুদক মামলা করার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরও জানান, অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে আলাদাভাবে তিনটি মামলা শিগগিরই দায়ের করা হবে।

Related Posts

মোমবাতি জ্বালিয়ে ইংরেজি প্রথম পত্রের এসএসসি পরীক্ষা দিলো শিক্ষার্থীরা

রংপুরের মিঠাপুকুর উপজেলায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে মোমবাতি জ্বালিয়ে ইংরেজি প্রথম পত্রের এসএসসি পরীক্ষা দিয়েছে শিক্ষার্থীরা। রোববার (২৬ এপ্রিল) বেলা ১১টায়...

Read more

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি