Brick Lane News

বুদ্ধিজীবী হত্যা ও গণহত্যা সম্পর্কেবাংলাদেশ হাইকমিশন, লন্ডন বিশেষ উদ্যোগ গ্রহণ

প্রকাশিত ১৫ ডিসেম্বর ২০২১ । ৬:১১ পিএম

প্রেসবিজ্ঞপ্তিঃ  বুদ্ধিজীবী হত্যা ও গণহত্যা সম্পর্কে,ব্রিটিশ-বাংলাদেশি তরুণ প্রজন্মকে সচেতন করতে বাংলাদেশ হাইকমিশন, লন্ডন বিশেষ উদ্যোগ গ্রহণ করছে,

বাংলাদেশ হাই কমিশন, লন্ডন যথাযথ মর্যাদায় ‘‘শহীদবুদ্ধিজীবী দিবস” পালন করেছে। এ উপলক্ষ্যে গতকাল দূতাবাসে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনীম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৯৭১-এর মহানমুক্তিযুদ্ধের সময় শহীদ বুদ্ধিজীবী এবং বীর শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, “৭১-এ মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে সংগঠিত বুদ্ধিজীবী হত্যা ও গণহত্যা সম্পর্কে ব্রিটিশ-বাংলাদেশি তরুণ প্রজন্মকে আরো সচেতন করার জন্য বাংলাদেশ হাই কমিশন, লন্ডন২০২২ সালে বিশেষ উদ্যোগ গ্রহণ করবে।”শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বাণীর উল্লেখ করে হাই কমিশনার ৭১-এর ঘাতক,মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধী, বিশেষ করে এদের মধ্যে যারা বিদেশে অবস্থান করছে তাদের বিচারের রায় বাস্তবায়নের জন্য প্রত্যেককে যার যার অবস্থান থেকে সম্ভাব্য সকল উদ্যোগ ওভূমিকা গ্রহনের আহবান জানান।আলোচনা অনুষ্ঠানের শুরুতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে প্রদত্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শুনানো হয়। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু ও তাঁর পরিবার, শহীদবুদ্ধিজীবী, বীর মুক্তিযোদ্ধা ও মহান মুক্তিযুদ্ধে জীবনউৎসর্গকারী সকল শহীদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি ও অব্যাহত অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ওমোনাজাত করা হয়।সন্ধ্যায় হাই কমিশনার পূর্ব লন্ডনের শহীদ আলতাব আলীপার্কে যুক্তরাজ্যস্থ একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি আয়োজিত শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলনঅনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

Related Posts

মোমবাতি জ্বালিয়ে ইংরেজি প্রথম পত্রের এসএসসি পরীক্ষা দিলো শিক্ষার্থীরা

রংপুরের মিঠাপুকুর উপজেলায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে মোমবাতি জ্বালিয়ে ইংরেজি প্রথম পত্রের এসএসসি পরীক্ষা দিয়েছে শিক্ষার্থীরা। রোববার (২৬ এপ্রিল) বেলা ১১টায়...

Read more

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি