Brick Lane News

বার্মিংহাম এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী পালন

প্রকাশিত ১৮ মার্চ ২০২৬ । ৩:২১ পিএম

ওয়াহিদুর রহমান ফরহাদ-

স্বাধীনতা–৭১ ইউকে এর উদ্যোগে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠিত হয়।
” স্বাধীনতা -৭১ “ইউকের সভাপতি কবির হোসাইন এর সভাপতিত্তে ও সংগঠনে সাধারণ সম্পাদক মিছবা আজাদ এর পরিচালনায় আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন,যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।বার বার এই নাম ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্ঠা করা হলেও তা অতীতের মতো গর্জে উঠেছে।এ সময় বক্তারা আশা ব্যাক্ত করে বলেন, আগামীতে বঙ্গবন্ধু কণ্যা জননেত্রীর ডাকে বাংলাদেশকে রক্ষা করতে অতীতের মতো আগামীতে রাজপথে ঝাঁপিয়ে পরবেন।এসময় আরো বক্তব্য রাখেন ছিলেন বার্মিংহাম যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল আহমদ , স্বাধীনতা -৭১ ইউকে সহ-সভাপতি রুহেল আহমেদ , আব্দুস সামাদ আজাদ, সাদ্দাম হোসেন , রুমেল আহমদ , জুবায়ের তুহিন , ওয়াহিদুর রাহমান ফরহাদ , সারওয়ার আহমেদ সাফি , আবু আহমেদ , জিয়া রাহমান , শিহাব আহমেদ , ওয়াসিফ আহমেদ , সুহান রাহমান সহ সিলেট জেলা ও মহানগর এর সাবেক ছাত্রলীগ নেত্রীবৃন্দ।

Related Posts

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি