Brick Lane News

গাফফার চৌধুরীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ব্রিকলেন নিউজঃ 

বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও সাহিত্যিক আবদুল গাফফার চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ এক শোক বার্তায় শেখ হাসিনা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

স্থানীয় সময় বুধবার রাতে লন্ডনে মারা যান আবদুল গাফফার চৌধুরী। লন্ডনের স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ মে) সকাল ৬.৪০ মিনিটে লন্ডনের বার্নেট হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল  ৮৮ বছর। দীর্ঘদিন ধরেই নানান অসুস্থতায় ভুগছিলেন তিনি।

 

Related Posts

দেশের মানুষকে না জানিয়ে বন্দর ইজারা দেওয়া গণস্বার্থের পরিপন্থী: ফরহাদ মজহার

চট্টগ্রাম বন্দরের জনগণের অবগতির বাইরে ইজারা প্রদানের সিদ্ধান্তকে গণস্বার্থবিরোধী বলে মন্তব্য করেছেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। তিনি বলেন, এই...

Read more

Social Media

সর্বশেষ খবর