Brick Lane News

ইন্দোনেশিয়ায় ভূমিধসে প্রাণহানি বেড়ে ৪৯

প্রকাশিত ৩১ জানুয়ারি ২০২৬ । ১১:২৫ এএম

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে গত সপ্তাহে সংঘটিত ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৪৯ জনে পৌঁছেছে। এ ঘটনায় এখনো ১৫ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে দেশটির জাতীয় উদ্ধারকারী সংস্থা বাসারনাস।

বাসারনাস জানায়, প্রবল বৃষ্টিপাতের কারণে গত ২৪ জানুয়ারি পশ্চিম জাভার বান্দুং বারাত জেলার পাসির লাঙ্গু গ্রামে ভূমিধসটি ঘটে। দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু হলেও প্রতিকূল আবহাওয়া ও দুর্গম এলাকার কারণে অভিযান ব্যাহত হচ্ছে।

নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতদের মধ্যে অন্তত ২৩ জন সেনাসদস্য রয়েছেন। সীমান্ত টহলে অংশ নিতে প্রশিক্ষণের সময় তারা ভূমিধসের কবলে পড়েন।

সাম্প্রতিক এই বিপর্যয় এমন এক সময়ে ঘটল, যখন দেশটি প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি সামাল দিতে হিমশিম খাচ্ছে। গত বছরের শেষ দিকে সুমাত্রা দ্বীপে ঘূর্ণিঝড়-পরবর্তী বন্যা ও ভূমিধসে অন্তত এক হাজার ২০০ জনের মৃত্যু হয় এবং বাস্তুচ্যুত হন ১০ লাখেরও বেশি মানুষ।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজদের সন্ধান না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে যাওয়া হবে।

Related Posts

নবীগঞ্জ উপজেলা আওয়ামী পরিবারের উদ্দ্যোগে মহান স্বাধীনতা দিবস ও বাংলা নববর্ষ উদযাপিত

যুক্তরাজ্যেস্থ নবীগঞ্জ উপজেলা আওয়ামী পরিবারের উদ্দ্যোগে মহান স্বাধীনতা দিবস ও বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে।এতে নবীগঞ্জে উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ সহ বিভিন্ন অংগ...

Read more

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি