Brick Lane News

রেডব্রীজে বিজয়ী ৬ বাঙালি নারী

প্রকাশিত: ৩ মার্চ, ২০২৬ ৭:৪৪ এএম

জুয়েল রাজঃ

ব্রিটেনের স্থানীয় সরকার নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে৷ চলছে ভোট গণনা। অনেক কাউন্সিলে ফলাফল ও ঘোষণা শুরু হয়েছে। লন্ডনের রেডব্রীজ কাউন্সিলের নির্বাচনে বাঙালি ৬ নারী প্রার্থী বিজয়ী হয়েছেন বলে জানা গেছে। তাঁরা হলেন ,সৈয়দা সায়মা আহমেদ, সাঈদা চৌধুরী, জ্যোস্না ইসলাম, পুষ্পিতা গুপ্তা, লুৎফা  রহমান ও  তাইফুর রশীদ। নারীদের পাশাপাশি অনেক পুরুষ ও কাউন্সিলর হিসাবে নির্বাচিত হয়েছেন, সর্বশেষ ফলাফল জানা গেলে   ব্রিকলেন পাঠকদের জানানো হবে।

উল্লেখ্য টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পরে  রেডব্রীজ  কাউন্সিলে সর্বোচ্চ সংখ্যক  বাংলাদেশি বংশোদ্ভূত  কাউন্সিলর নির্বাচিত হয়ে থাকেন। এই ৬ বিজয়ীর মধ্যে সাঈদা চৌধুরী ও লুৎফা রহমান প্রথম বারের মত বিজয়ী হয়েছেন বাকী ৪ জন দ্বিতীয় মেয়াদে কাউন্সিলর হিসাবে বিজয়ী হলেন।

 

Related Posts

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি