Skip to main content

Brick Lane News

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি প্রবাসীর মৃত্যু, নিহতরা সিলেটের বাসিন্দা

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি প্রবাসীর মৃত্যু, নিহতরা সিলেটের বাসিন্দা

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি প্রবাসী প্রাণ হারিয়েছেন। স্থানীয় সময় সোমবার দুপুর ২টার দিকে তায়েফ থেকে জেদ্দা বিমানবন্দরে যাওয়ার পথে আল-খুরমা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। জেদ্দা বিমানবন্দর থেকে তাদের দেশে ফেরার কথা ছিল।

নিহতরা সবাই সিলেটের বাসিন্দা বলে জানা গেছে। এদের মধ্যে কানাইঘাট উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের লামার তালুক গ্রামের আব্দুল করিম ও খালিদ আহমদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বাকি দুইজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। দীর্ঘ সময় প্রবাস জীবন কাটানোর পর দেশে ফেরার প্রস্তুতি নিয়েছিলেন তারা। বিমানবন্দরের উদ্দেশে রওনা দিলেও গন্তব্যে পৌঁছানোর আগেই সড়ক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়।