Brick Lane News

ভিডিও তৈরির নেশায় প্রাণ গেল লেডি বাইকার ইকরার

প্রকাশিত ১৬ এপ্রিল ২০২৬ । ৭:২৬ পিএম

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও তৈরির নেশায় প্রাণ গেল এক তরুণীর। বন্ধুকে পেছনে বসিয়ে গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন তিনি। তবে বিধিবাম, এই রোমাঞ্চকর মুহূর্তই কাল হলো তার। স্পোর্টস মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে প্রাণ হারান লেডি বাইকার ইকরা (১৯)।

ঘটনাটি ভারতের উত্তর প্রদেশ রাজ্যের শিল্পনগরী গাজিয়াবাদের এনএইচ-৯ সড়কের। গত ১২ এপ্রিল ভোরে ওয়েভ সিটি থানা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম ইকোনমিকস টাইমস জানায়, গাজিয়াবাদের এনএইচ-৯-এ সড়কে একটি স্পোর্টস মোটরসাইকেল ডিভাইডারে ধাক্কা খাওয়ায় ১৯ বছর বয়সি লেডি বাইকার ইকরা নিহত হয়েছেন। সঙ্গে থাকা তার বন্ধু হাসিম (২০) গুরুতর আহত হন। দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

তাতে দেখা যায়, ইকরা একটি ইয়ামাহা আর-১৫ মোটারসাইকেল চালাচ্ছিলেন এবং বন্ধু হাশিম তার পিছনে বসে ছিলেন। দুজনের কেউই হেলমেট পরেননি। রাইডের সময় তারা ভিডিও বানাচ্ছিলেন। ইকরা দ্রুতগতিতে বাইক চালাচ্ছিল, ফলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে। দুর্ঘটনার মুহূর্তটি হাসিমের হাতে থাকা মোবাইল ক্যামেরায় রেকর্ড হয়।

প্রতিবেদন অনুযায়ী, হাসিমের ফোন থেকে ৩০ সেকেন্ডের ভিডিওটি উদ্ধার করেছে পুলিশ। ইকরা ও হাসিম পরিবারকে না জানিয়েই বাড়ি থেকে বের হন।

হাসিমের বাবা কামরুদ্দিন জানান, তার ছেলে বাড়ি থেকে বাইক নিয়ে যায়। হাসিম পাড়ার একটি মেয়ের সঙ্গে আছে জানতে পেরে ছেলেকে ফোন করেন তিনি। হাসিম তাকে জানায়, তারা ঘুরতে বেরিয়েছে এবং দ্রুত ফিরে আসবে। কিন্তু তারা আর ফেরেনি। রোববার সকালে দুর্ঘটনার খবর জানতে পারে তার পরিবার।

ওয়েভ সিটির এসিপি প্রিয়শ্রী পাল জানান, রোববার ভোর ৪টা ২৫ মিনিটে এক পথচারী পুলিশকে জানান যে, মিসালগড়ি আন্ডারপাসের কাছে একটি বাইক ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়েছে। পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা মেয়েটিকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় গুরুতর আহত হাসিমের অবস্থা আশঙ্কাজনক।

এসিপি প্রিয়শ্রী পাল আরও বলেন, তারা শনিবার বেলা ১১টায় বাড়ি থেকে বেরিয়েছিলেন। পরিবার তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেনি। এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করা হয়নি। তবে তদন্ত চলছে।

 

Related Posts

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি