Brick Lane News

চুরির গরু দিয়ে বিএনপি নেতার বাড়িতে ইফতার; এলাকায় তোলপাড়

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:৫২ পিএম

সিলেটের ওসমানীনগর উপজেলায় চুরি হওয়া গরু জবাই করে ইফতার আয়োজনের ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। অভিযুক্ত গরুটি ছিল যুক্তরাজ্যপ্রবাসী বিএনপি কর্মী এম আহমদ ওরফে মধু মিয়ার বাড়ির ইফতার মাহফিলের জন্য কেনা। বিষয়টি জানাজানি হলে প্রকৃত মালিককে গরুর মূল্য পরিশোধ করা হয়।

এম আহমদ উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের গলমুকাপন গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্র জানায়, বিএনপির প্রার্থী তাহসিনা রুশদীর লুনার নির্বাচনী প্রচারে অংশ নিতে তিনি দেশে আসেন। ২৪ ফেব্রুয়ারি নিজ বাড়িতে সহস্রাধিক মানুষের জন্য ইফতারের আয়োজন করা হয়।

ওসমানীনগর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কয়েছ আহমদ চৌধুরী জানান, দেশে আসার আগেই ইফতারের জন্য একটি গরু কেনার টাকা বাড়ির তত্ত্বাবধায়ককে পাঠানো হয়েছিল। তবে ইফতারের আগের দিন তত্ত্বাবধায়ক সাঈদ যে গরুটি জবাই করেন, পরে জানা যায় সেটি চুরি করা।

গরুর মালিক নাজমুল ইসলাম দাবি করেন, তত্ত্বাবধায়ক মাঠ থেকে গরুটি চুরি করেছিলেন। এম আহমদ বিষয়টি জানার পর তাকে ডেকে ন্যায্যমূল্য পরিশোধ করেন।

ঘটনার পর এম আহমদ যুক্তরাজ্যে ফিরে গেছেন। যাওয়ার আগে তত্ত্বাবধায়ক সাঈদকে দায়িত্ব থেকে অপসারণ করা হয়।

Related Posts

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি