Skip to main content

Brick Lane News

দুবাইতে বিগ টিকিটে লাখপতি প্রবাসী রফিকুল

দুবাইতে বিগ টিকিটে লাখপতি প্রবাসী রফিকুল

দুবাই প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ রফিকুল ইসলাম আহমেদ মিয়া তালুকদার বিগ টিকিটের সিরিজ ২৯০-এর সান্ত্বনা পুরস্কারে জিতেছেন এক লাখ দিরহাম, যা বাংলাদেশি টাকায় প্রায় ২৯ লাখ টাকা।

তিনি বাংলাদেশ ও ভারতের সেই পাঁচজন বিজয়ীর একজন, যারা মিলে মোট পাঁচ লাখ দিরহাম পুরস্কার পেয়েছেন।

৫৩ বছর বয়সি রফিকুল গত ১৭ বছর ধরে দুবাইয়ে থাকছেন। তিনি নিয়মিত একটি বন্ধুদের গ্রুপের সঙ্গে মিলে বিগ টিকেটে অংশ নেন।

তিনি বলেন, ‘প্রথমেই আমার মনে পড়েছিল দেশের বাড়িতে থাকা পরিবারের কথা, আর ভাবছিলাম এই খবর শুনে তারা কতটা খুশি হবে।’

এক লাখ দিরহামের এই পুরস্কার রফিকুলের পুরো গ্রুপের সদস্যদের মধ্যে ভাগ হবে। নিজের অংশের অর্থ দিয়ে কী করবেন, তা এখনও ঠিক করেননি তিনি। তবে এই জয়ের উত্তেজনা তাকে আবারও ভাগ্য পরীক্ষা করতে উৎসাহিত করেছে, এবং জয়ের পরদিনই তিনি নতুন একটি টিকিট কিনেছেন।

সিরিজ ২৯০-এর এই সান্ত্বনা পুরস্কারের বাকি চারজন বিজয়ীই ভারতীয় নাগরিক।