Skip to main content

Brick Lane News

ব্রিটেনে পিআর পেতে কঠিন হচ্ছে শর্ত, মানতে হবে কড়া নিয়ম

ব্রিটেনে পিআর পেতে কঠিন হচ্ছে শর্ত, মানতে হবে কড়া নিয়ম

ব্রিকলেন নিউজ, লন্ডন: ব্রিটেনে স্থায়ীভাবে বসবাসের অনুমতি বা আইএলআর পেতে অভিবাসীদের জন্য চারটি বাধ্যতামূলক শর্তের প্রস্তাব করা হয়েছে। নতুন এই নিয়ম কার্যকর হলে অভিবাসীদের যুক্তরাজ্যে প্রবেশের সময় বিবেচনা না করেই সবার ক্ষেত্রে তা সমানভাবে প্রযোজ্য হবে।

প্রস্তাবিত শর্ত অনুযায়ী, প্রথমত, আবেদনকারীর অপরাধের কোনো রেকর্ড থাকা চলবে না। বর্তমানে ১২ মাসের স্থগিত কারাদণ্ডের সাজা অপরাধসংক্রান্ত অযোগ্যতার ক্ষেত্রে বিবেচিত হলেও নতুন প্রস্তাবে আরও কঠোর অবস্থান নেওয়ার কথা বলা হয়েছে।

দ্বিতীয়ত, ইংরেজি ভাষায় উচ্চমানের দক্ষতা থাকতে হবে। এ ক্ষেত্রে বিদেশি ভাষা হিসেবে ইংরেজিতে এ-লেভেল সমমানের দক্ষতা অর্জনের শর্ত নির্ধারণের কথা বলা হয়েছে।

তৃতীয়ত, আবেদনকারীর কাছে সরকারের কোনো বকেয়া ঋণ বা করদায় থাকা যাবে না। অর্থাৎ করদাতার অর্থের কাছে কোনো ধরনের বকেয়া দায় থাকলে স্থায়ী বসবাসের আবেদন করার ক্ষেত্রে তা বাধা হয়ে দাঁড়াতে পারে।

চতুর্থত, আবেদনকারীকে দীর্ঘ সময় ধরে নিয়মিত ন্যাশনাল ইনস্যুরেন্স (এনআই) কন্ট্রিবিউশন দেওয়ার প্রমাণ দেখাতে হবে। এর মাধ্যমে যুক্তরাজ্যের অর্থনীতিতে তার ধারাবাহিক অবদানের বিষয়টি যাচাই করা হবে।

প্রস্তাবিত এই চারটি শর্তকে স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার ক্ষেত্রে অপরিহার্য বা আপসহীন শর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে এগুলো বাস্তবায়নের বিস্তারিত নিয়ম, প্রয়োজনীয় সময়সীমা এবং বিদ্যমান অভিবাসীদের ক্ষেত্রে প্রয়োগের বিষয়টি চূড়ান্ত নীতিমালার ওপর নির্ভর করবে।