ডিসেম্বর মাসে দেশে কোনো ধরনের অস্থিরতা তৈরির সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন সদর দপ্তরের ‘শুভারম্ভ ফলক’ উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বিশেষ করে রাজনৈতিকভাবে নিষিদ্ধ আওয়ামী লীগের ডিসেম্বরকেন্দ্রিক অস্থিরতার আশঙ্কা প্রসঙ্গে তিনি বলেন, ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। এই সময়ে কোনো অপশক্তির পক্ষে অস্থিরতা সৃষ্টি করা সম্ভব নয় বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ডিসেম্বরে কোনো অপশক্তি এখানে অস্থিরতা সৃষ্টি করতে পারবে বলে আমি বিশ্বাস করি না।’।
তেজগাঁওয়ে ৩ দশমিক ৪৫ একর বা প্রায় ১১ বিঘা জমিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জন্য আধুনিক সদর দপ্তর নির্মিত হতে যাচ্ছে। বর্তমানে খিলগাঁওয়ের কার্যালয়টিতে এত বড় বাহিনীর স্থান সংকুলান না হওয়ায় গণপূর্ত মন্ত্রণালয়ের মাধ্যমে এই নতুন জমি বরাদ্দ দেওয়া হয়েছে। বর্তমানে দেশে প্রায় ২০ হাজার আনসার ব্যাটালিয়ন সদস্য এবং প্রায় ৬০ হাজার অঙ্গীভূত আনসার সদস্য কর্মরত রয়েছেন। এছাড়া ৩৫ হাজার দলনেতার অধীনে প্রায় ৬০ লাখ প্রশিক্ষিত জনশক্তি রয়েছে। বাহিনীর সদস্যদের আবাসন সংকট নিরসনে নতুন সদর দপ্তরে ডরমেটরি ও ব্যারাকসহ আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে বলে তিনি জানান।
সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশ, বিজিবি, আনসার ও র্যাবসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নিয়ে সমন্বিত অভিযানের পরিকল্পনা নেওয়া হয়েছে। সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকবিরোধী চলমান কার্যক্রমকে সামনে আরও গতিশীল করা হবে। দায়িত্ব পালনে কোনো সদস্যের অবহেলা নজরে এলে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। অপরাধে জড়িতদের বিরুদ্ধে কেবল প্রত্যাহার নয়, বরং প্রয়োজনে ফৌজদারি মামলাও রুজু করা হচ্ছে। বাহিনীর সদস্যদের বিভিন্ন দাবি-দাওয়া ও আর্থিক সুযোগ-সুবিধা পর্যায়ক্রমে পূরণের বিষয়টিও সরকারের পরিকল্পনায় রয়েছে বলে তিনি নিশ্চিত করেন। তিনি বলেন, নিয়মিত ব্যাটালিয়নের সদস্যরা সরকারি বিভিন্ন স্থাপনা ও মন্ত্রণালয়-অধিদপ্তরের চাহিদা অনুযায়ী দায়িত্ব পালন করেন। এতে আনসার ব্যাটালিয়ন, পুলিশ, বিজিবি, এসআরবি ও অন্যান্য বাহিনী থাকবে। সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকসহ অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগ সবসময় থাকে উল্লেখ করে তিনি বলেন, চলমান কার্যক্রম সামনে আরও জোরদার করা হবে। এসব ঘটনায় তদন্তের ভিত্তিতে বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলা রক্ষায় আনসার ও ভিডিপির সদস্যরা আরও কার্যকর ভূমিকা রাখবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।