Brick Lane News

ডেপুটি মেয়র হলেন সাঈদা চৌধুরী

ডেপুটি মেয়র হলেন সাঈদা চৌধুরী

লন্ডনের রেডব্রীজ কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন  বাংলাদেশী বংশোদ্ভূত  কাউন্সিলর সাঈদা চৌধুরী।

ইংল্যান্ডের স্থানীয় সরকারের,কাউন্সিলর সাঈদা লাভলী চৌধুরী গত ৭ মে, ২০২৬ তারিখে অনুষ্ঠিত যুক্তরাজ্যের রেডব্রীজ কাউন্সিল নির্বাচনে নিউবারি (Newbury) ওয়ার্ড থেকে লেবার পার্টির প্রার্থী হিসেবে পুনরায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। নির্বাচনে তিনি ১,৫৮৩টি ভোট পেয়ে তার আসনটি ধরে রাখতে সক্ষম হন।

74820fa6 a136 4df5 b40a 1461ff31eaae ডেপুটি মেয়র হলেন সাঈদা চৌধুরী

সাঈদা চৌধুরী রাজনীতির পাশাপাশি যুক্তরাজ্যের শিল্প সংস্কৃতির সাথে ও দীর্ঘদিন ধরে জড়িত আছেন । উল্লেখ্য রেডব্রীজ কাউন্সিলের মেয়র নির্বাচিত হয়েছেন কাউন্সিলর বার্ট জোন্স ।