Skip to main content

Brick Lane News

বিশ্ববাজারে কমলো তেলের দাম

বিশ্ববাজারে কমলো তেলের দাম

যুদ্ধ বন্ধ ও হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে সমঝোতা স্মারকে (এমওইউ) সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এই চুক্তির প্রভাব পড়েছে বিশ্ব বাজারে। কমেছে তেলের দাম।

বৃহস্পতিবার (১৮ জুন) সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাতে প্রতিবেদনে জানানো হয়েছে, আজ সকালের শুরুর দিকের ট্রেডিংয়ে তেলের এই দরপতন দেখা গেছে। মূলত যুক্তরাষ্ট্র ও ইরানের প্রেসিডেন্টদের মধ্যে যুদ্ধ বন্ধ এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় চালু করার বিষয়ে একটি অন্তর্বর্তীকালীন চুক্তি স্বাক্ষরের পরপর বাজারে এই প্রভাব দেখা যায়।

বাজারের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গ্রিনিচ মান সময় (জিএমটি) ০০:০৫টা পর্যন্ত আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৮৯ সেন্ট বা ১ দশমিক ১২ শতাংশ কমেছে। এতে প্রতি ব্যারেল দাম দাঁড়িয়েছে ৭৮ দশমিক ৬৬ ডলারে।

কী আছে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে
একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউাটিআই) দামও উল্লেখযোগ্যভাবে কমেছে। ব্যারেল প্রতি ৯৮ সেন্ট বা ১ দশমিক ২৮ শতাংশ কমে বর্তমানে এর মূল্য দাঁড়িয়েছে ৭৫ দশমিক ৮১ ডলারে। বাজার বিশ্লেষকদের মতে, দুই দেশের এই রাজনৈতিক সমঝোতার ফলে হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম নিম্নমুখী হয়েছে