Brick Lane News

শহীদ মিনারে ফুল দিতে যাওয়ায় আ. লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার

শহীদ মিনারে ফুল দিতে যাওয়ায় আ. লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল দেওয়ার চেষ্টা করায় পুলিশ ছয় আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। শুক্রবার রাতে বসুরহাট বাজার থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে মুছাপুর ইউনিয়নের সোহেল (৪৫), সিরাজপুর ইউনিয়নের সিরাজুল হক মঞ্জু (৩৫), হুমায়ুন কবির (৪০), মোহাম্মদনগর গ্রামের শেখ ফরিদ (৪০), চর হাজারী ইউনিয়নের শরিয়ত উল্যাহ মিলন (৪৫) এবং জাহাঙ্গীর আলম (৪৫) রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশে ফেব্রুয়ারির প্রাক্কালে কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরও তারা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গেলে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল হাকিম জানিয়েছেন, আটককৃতদের পরিচয় যাচাই করা হচ্ছে এবং প্রাথমিকভাবে তারা আওয়ামী লীগের সমর্থক। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।