Brick Lane News

সরকারে থেকেও হামলা ঠেকাতে পারিনি, এটি অনেক বড় ব্যর্থতা : আসিফ নজরুল

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:৫১ পিএম

সরকারে থাকা অবস্থায় প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর হামলা ঠেকাতে না পারাকে বড় ব্যর্থতা বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। শনিবার রাজধানীর কারওয়ান বাজারে পুড়িয়ে দেওয়া প্রথম আলো ভবনে আয়োজিত বিশেষ প্রদর্শনী ‘আলো’ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

গত বছরের ১৮ ডিসেম্বর রাতে প্রথম আলো ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে আক্রান্ত হয় ডেইলি স্টারও। সে সময় অন্তর্বর্তী সরকার ক্ষমতায় ছিল এবং আসিফ নজরুল আইন উপদেষ্টার দায়িত্বে ছিলেন।

তিনি বলেন, হামলার রাতে প্রথম আলোর সঙ্গে বহুবার যোগাযোগ করেছেন এবং বিভিন্ন জায়গায় সহায়তার জন্য চেষ্টা চালিয়েছেন। তবে শেষ পর্যন্ত হামলা ঠেকানো সম্ভব হয়নি, যা সরকারের বড় ব্যর্থতা।

প্রদর্শনী ঘুরে দেখে তিনি হামলার ভয়াবহতা তুলে ধরে বলেন, ধ্বংসযজ্ঞের চিত্র প্রত্যক্ষ করে তিনি বিস্মিত ও মর্মাহত। এত উন্মত্ততা ও নিষ্ঠুরতার পরও প্রথম আলো যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, সেটি প্রতিবাদ ও সৃষ্টিশীলতার শক্ত উদাহরণ।

আসিফ নজরুল বলেন, গণমাধ্যমের ওপর এ হামলা শুধু দুটি প্রতিষ্ঠানের নয়, বাংলাদেশের জন্যও বড় ক্ষতি। তিনি জানান, অতীতের মতো ভবিষ্যতেও প্রথম আলোর সঙ্গে থাকবেন।

Related Posts

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি