Skip to main content

Brick Lane News

সৌদিতে চাঁদ দেখা যাওয়ায় কাল থেকে রোজা শুরু

সৌদিতে চাঁদ দেখা যাওয়ায় কাল থেকে রোজা শুরু

সৌদি আরবে চাঁদ দেখা গেছে, শুরু ১৪৪৭ হিজরির রমজান

সৌদিভিত্তিক ওয়েবসাইট হারামাইন জানিয়েছে, দেশটিতে আনুষ্ঠানিকভাবে অর্ধচন্দ্র দেখা গেছে। ফলে আজ রাত থেকেই ১৪৪৭ হিজরির পবিত্র রমজান মাস শুরু হচ্ছে।

ঘোষণায় বলা হয়েছে, মহান আল্লাহ তায়ালা যেন সিয়াম, কিয়াম ও ইবাদত কবুল করেন এবং বরকতময় এ মাসের প্রতিটি মুহূর্ত তাঁর সন্তুষ্টি অর্জনের কাজে ব্যয় করার তাওফিক দান করেন।

সৌদি আরবের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত ও কাতারেও চাঁদ দেখার ঘোষণা দেওয়া হয়েছে। ফলে এসব দেশেও আজ রাত থেকে রমজান শুরু হচ্ছে।

তবে প্রতিবেশী ওমানে চাঁদ দেখা যায়নি। সেখানে প্রথম রোজা শুরু হবে বৃহস্পতিবার। একইভাবে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই ও সিঙ্গাপুরেও চাঁদ না দেখা যাওয়ায় বৃহস্পতিবার থেকে রোজা শুরু হবে।

মধ্য এশিয়ার কিরগিজস্তান, কাজাখস্তান, উজবেকিস্তান ও আজারবাইজানেও চাঁদ দেখা যায়নি। এসব দেশেও প্রথম রোজা হবে বৃহস্পতিবার।