Skip to main content

Brick Lane News

আব্দুর রশীদে বাদ; নতুন মন্ত্রিপরিষদ সচিব প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া

আব্দুর রশীদে বাদ; নতুন মন্ত্রিপরিষদ সচিব প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া

প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়াকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, তিনি বর্তমান দায়িত্বের পাশাপাশি মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পালন করবেন।

এর আগে একই দিনে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তির মেয়াদ বাতিল করা হয়। সরকারের এ সিদ্ধান্তের পরপরই প্রশাসনে নতুন এ দায়িত্ব বণ্টন করা হলো।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বিষয়টি অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।