Skip to main content

Brick Lane News

ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ড. শাহ আমরানের সঙ্গে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ড. শাহ আমরানের সঙ্গে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

সিলেট প্রতিনিধি:

ইসলামিক ফাউন্ডেশন সিলেটের পরিচালক ড. শাহ আমরানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের সম্মানিত প্রেসিডেন্ট মুহিবুর রহমান মুহিব।

সোমবার (২৩ নভেম্বর ২০২৬) সিলেটে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন বাংলাদেশের সাধারণ সম্পাদক বায়েজিদ মোহাম্মদ ফয়সল এবং জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের সহসভাপতি গয়াছুর রহমান গয়াছ।

সাক্ষাৎকালে অতিথিরা গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মুহিবুর রহমান মুহিবকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় জালালাবাদ অ্যাসোসিয়েশন এবং গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের বিভিন্ন কার্যক্রম, সাংগঠনিক উদ্যোগ ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়। সংগঠন দুটির বিভিন্ন উদ্যোগ ও অবদানের ভূয়সী প্রশংসা করেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ড. শাহ আমরান।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে পারস্পরিক কুশল বিনিময় ও আন্তরিক আলোচনার পর আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।