মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিরসনে যখন কাতার যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে মধ্যস্থতা করছিল, ঠিক তখনই ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সীমা অতিক্রম করেছেন বলে মন্তব্য করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানি। সম্প্রতি ‘পিয়ার্স মরগ্যান আনসেন্সরড’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ অভিযোগ করেন।
শেখ মোহাম্মদ জানান, তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবগুলো দোহায় বাস্তবায়নের লক্ষ্যে যখন জোর কূটনৈতিক তৎপরতা চলছিল, তখনই ইসরাইল কাতারে হামলা চালায়। তিনি এই হামলার ঘটনাকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে বলেন, মধ্যস্থতাকারী একটি দেশের ওপর এমন আক্রমণ আন্তর্জাতিক কূটনীতির ইতিহাসে এক বিপজ্জনক ও নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছে। যুদ্ধের ইতিহাসে এর আগে কোনো পক্ষ কখনো আলোচনার দায়িত্বে থাকা মধ্যস্থতাকারীর ওপর সরাসরি হামলা চালায়নি বলেও তিনি উল্লেখ করেন। এমন কর্মকাণ্ড কেবল চলমান কূটনৈতিক প্রচেষ্টাকেই বাধাগ্রস্ত করছে না, বরং ভবিষ্যতে যেকোনো ধরনের সংঘাত নিরসনের উদ্যোগের ওপরও নেতিবাচক প্রভাব ফেলবে বলে তিনি সতর্ক করেছেন। শেখ মোহাম্মদ বলেন, এটি এমন একটি নজির তৈরি করছে, যেখানে মধ্যস্থতাকারীকে আক্রমণ করা হচ্ছে—যা ইতিহাসের কোনো যুদ্ধেই কখনো ঘটেনি। কাতারের রাজধানী দোহায় ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানিয়ে।