Skip to main content

Brick Lane News

বিদেশি পণ্য আমদানিতে প্রধানমন্ত্রীর ক্ষোভ, বন্ধের নির্দেশ

বিদেশি পণ্য আমদানিতে প্রধানমন্ত্রীর ক্ষোভ, বন্ধের নির্দেশ

ব্যয় সাশ্রয় এবং দেশের ভেতর সহজলভ্য পণ্যের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে ফার্নিচারসহ ব্যয়বহুল বিদেশি পণ্য আমদানি না করার জন্য সংশ্লিষ্টদের কড়া নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এই ক্ষোভ প্রকাশ করেন। বৈঠকে অংশ নেওয়া এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

একনেকের সম্মানী নিয়েও সভায় অসন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমি দিনে নিয়মিত অনেক মিটিং করি, কিন্তু কোনো সম্মানী গ্রহণ করি না। সরকারি দায়িত্বের অংশ হিসেবে সভায় অংশ নেওয়া বাধ্যতামূলক হওয়া সত্ত্বেও সম্মানী নেওয়ার মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

এ ছাড়া প্রকল্পের প্রয়োজনীয় মালামাল প্রি-শিপমেন্টের নামে কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের প্রবণতা নিয়েও ক্ষোভ জানিয়েছেন সরকারপ্রধান। এসব অপ্রয়োজনীয় বিদেশ সফর অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিয়েছেন তিনি। কর্মকর্তাদের মনে করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সভায় উপস্থিত থাকা বা দায়িত্ব পালন করা কাজের অংশ, যা আপনাদের ওপর অর্পিত দায়িত্ব।