প্রযুক্তি এবং গবেষকদের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তুলতে পারলে বাংলাদেশেই বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। ১৩ সেপ্টেম্বর (রবিবার) দুপুরে রাজধানীর নভোথিয়েটার অডিটোরিয়ামে বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. জুবাইদা রহমান জানান, স্বাস্থ্য খাতকে নতুন আঙ্গিকে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে এই খাত থেকে দেশের জিডিপির ৫ শতাংশ আহরণ করা সম্ভব হয়। এছাড়া, স্বাস্থ্যসেবাকে প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে এম এ মুহিত জানান, সরকার ডেঙ্গুর ভ্যাকসিন নিয়ে ট্রায়ালের মাধ্যমে কাজ করার প্রচেষ্টা চালাচ্ছে। পাশাপাশি দেশে একটি পূর্ণাঙ্গ ভ্যাকসিন রিসার্চ ইনস্টিটিউট গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি এসব উদ্ভাবনী কাজে তরুণ প্রজন্ম, বিশেষ করে ‘জেন-জি’ বা নতুন প্রজন্মের প্রতিনিধিদের সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানান।