Skip to main content

Brick Lane News

প্রতারণার মামলায় জামিন পেলেন বিদিশা সিদ্দিক, মুক্তিতে বাধা নেই

প্রতারণার মামলায় জামিন পেলেন বিদিশা সিদ্দিক, মুক্তিতে বাধা নেই

প্রতারণার মামলায় দণ্ডিত প্রয়াত প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. রাফিজুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আইনজীবীরা জানিয়েছেন, এই জামিনের ফলে বিদিশা সিদ্দিকের কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই।

২০০৮ সালে দায়ের করা একটি প্রতারণার মামলায় চলতি বছরের ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামশেদ আলমের আদালত বিদিশাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। রায়ের পর তাকে কারাগারে পাঠানো হয়েছিল। এর আগে গত ২৫ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। দণ্ডাদেশের বিরুদ্ধে হাইকোর্টে জামিন আবেদন করলে শুনানি শেষে আদালত তাকে জামিনের আদেশ দেন।