Skip to main content

Brick Lane News

ভারতীয় ভিসা আবেদনে নতুন নিয়ম

ভারতীয় ভিসা আবেদনে নতুন নিয়ম

ভারতীয় ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লট বরাদ্দে নতুন নিয়ম চালু করেছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। বাংলাদেশে থাকা সব ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে সব ধরনের ভিসার ক্ষেত্রে টাইম-স্লটভিত্তিক এ পদ্ধতি চালু হচ্ছে আগামীকাল বুধবার (১ জুলাই) থেকে।

নতুন নিয়ম অনুযায়ী, আবেদনকারী নিজের পছন্দমতো অ্যাপয়েন্টমেন্টের সময় বা টাইম স্লট নির্বাচন করতে পারবেন না। আবেদন জমা দেওয়ার সময় আইভ্যাকের সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে একটি সময় নির্ধারণ করে দেবে।

জানা গেছে, আইভ্যাকের প্রতিটি কেন্দ্রের দৈনিক আবেদন গ্রহণ ক্ষমতার ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ করা হবে। ফলে বুকিংয়ের সময় আলাদাভাবে সময় নির্বাচন করা যাবে না।