যুক্তরাজ্যে সফরতর এনসিপি নেতা হাসনাত আব্দুল্লার সভা নিয়ে প্রতারণার অভিযোগ খোদ এনসিপি:র ।
বাধ্য হয়ে যুক্তরাজ্যের আয়োজকদের বিজ্ঞপ্তি প্রকাশ
⚠️ জরুরি সতর্কীকরণ বিজ্ঞপ্তি ⚠️
প্রিয় সহযোদ্ধা, শুভাকাঙ্ক্ষী ও উপস্থিত হতে ইচ্ছুক সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কিছু অসাধু ও দুষ্কৃতকারী ব্যক্তি NCP UK Alliance-এর নাম ব্যবহার করে “Meet & Greet with Hon’ble MP Hasnat Abdullah” (১৫ জুন) অনুষ্ঠানকে কেন্দ্র করে Eventbrite-সহ বিভিন্ন মাধ্যমে টিকিট বিক্রির চেষ্টা করছে।
NCP UK Alliance-
এর পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো যাচ্ছে যে:
✅ এই অনুষ্ঠানের জন্য NCP UK Alliance কোনো ধরনের পেমেন্ট গেটওয়ে চালু করেনি।
✅ কোনো প্রবেশমূল্য বা ফি নির্ধারণ করা হয়নি।
✅ কোনো ব্যক্তি বা তৃতীয় পক্ষকে টিকিট বিক্রির অনুমতি দেওয়া হয়নি।
অতএব, সকলকে অনুরোধ করা যাচ্ছে যে, এ ধরনের প্রতারণামূলক কার্যক্রম থেকে সতর্ক থাকুন এবং কোনো অবস্থাতেই কারও কাছ থেকে টিকিট ক্রয় করবেন না বা অর্থ প্রদান করবেন না।
যারা এ ধরনের বিভ্রান্তিকর ও প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি বিবেচনাধীন রয়েছে।
সঠিক তথ্যের জন্য শুধুমাত্র NCP UK Alliance-এর অফিসিয়াল যোগাযোগ মাধ্যম ও ঘোষণার ওপর নির্ভর করুন।
ধন্যবাদ।
NCP UK Alliance