Brick Lane News

মৌলভীবাজারে ব্যাতিক্রমী “রাঘাটি শিরনী”

[uae_bangla_date]

নজরুল ইসলাম অকিব-

মৌলভীবাজার জেলার সদর উপজেলার হিলালপুর, ঘরুয়া ও কুচার মহল—এই তিন গ্রামের যৌথ উদ্যোগে এলাকার মৃত ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনায় আজ ৩১ জানুয়ারি ২০২৬ আয়োজিত হলো রাঘাটি শিরনী। একসময় গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই আয়োজন ছিল ধর্মীয় ও সামাজিক জীবনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু সময়ের ব্যবধানে প্রায় দুই যুগ ধরে রাঘাটি শিরনীর সেই প্রথা ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছিল। এ বছর এলাকার যুবসমাজের উদ্যোগে এবং তিন গ্রামের প্রবাসীদের সহযোগিতায় পুনরায় শুরু হলো এই হারিয়ে যাওয়া আয়োজন। প্রায় পাঁচ হাজার মানুষ অংশগ্রহণ করেন
এই শিরনীতে।
এই শিরনী শুধু একটি খাবারের আয়োজন নয়—
এই রাঘাটি শিরনী হয়ে উঠেছে ঐতিহ্য, স্মৃতি ও মানবিক বন্ধনের প্রতীক। দোয়া, মিলন আর সম্মিলিত প্রচেষ্টায়
গ্রামের মানুষের মধ্যে পুনরায় জেগে উঠেছে সামষ্টিক চেতনা। আয়োজকেরা আশা করছেন আগামী দিনগুলোতেও এই ঐতিহ্যবাহী রাঘাটি শিরনীর আয়োজন নিয়মিতভাবে অব্যাহত থাকবে এবং নতুন প্রজন্মের হাত ধরে এই সংস্কৃতি টিকে থাকবে আরও দীর্ঘকাল।

Related Posts

বার্মিংহাম এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী পালন

ওয়াহিদুর রহমান ফরহাদ- স্বাধীনতা--৭১ ইউকে এর উদ্যোগে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী উপলক্ষে...

Read more

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি