Brick Lane News

হিজবুল্লাহ-ইসরায়েলকে ‘লড়াই বন্ধের’ আহ্বান জাতিসংঘের

প্রকাশিত ১৪ মার্চ ২০২৬ । ১১:৪৮ পিএম

ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলকে ‘লড়াই বন্ধ করার’ আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস। কারণ উভয় পক্ষের মধ্যে সংঘাত তীব থেকে তীব্রতর হচ্ছে।

শনিবার (১৪ মার্চ) লেবাননের রাজধানী বৈরুত সফরের সময় তিনি উভয় পক্ষের কাছে এই আহ্বান জানান। গুতেরেস বলেন, ‘যুদ্ধ বন্ধ করুন। বোমা হামলা বন্ধ করুন। কোনো সামরিক সমাধান নেই।’

সংবাদ সম্মেলনে জাতিসংঘের মহাসচিব বলেন, ‘হিজবুল্লাহ রকেট ও ড্রোন দিয়ে উত্তর ইসরায়েল এবং অধিকৃত সিরিয়ার গোলানের লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছিল। এরপর ইসরায়েলিদের দ্বারা ভয়াবহ বোমা হামলা ও লোকজনকে সরিয়ে নেওয়ার নোটিশ দেওয়া হয়েছিল। ফলে লেবাননের বিশাল অংশ বসবাসের অযোগ্য হয়ে পড়েছে।’

লেবাননের নাগরিকদের ব্যাপক বাস্তুচ্যুতির মধ্যে ইসরায়েল লেবাননে একটি বড় স্থল অভিযানের সম্ভাবনা তৈরি করেছে উল্লেখ করে গুতেরেস বলেন, লেবাননের জনগণ ‘এই যুদ্ধ বেছে নেয়নি’, বরং তাদের ‘এতে টেনে আনা হয়েছে’।

জাতিসংঘের প্রধান শান্তির পক্ষে কথা বলা অন্যান্য বিশ্ব নেতাদের সঙ্গে যোগ দিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। তিনি আজ ইসরায়েলকে লেবাননের সঙ্গে সরাসরি আলোচনা করার আহ্বান জানিয়েছেন।

মাখোঁ ইসরায়েলি সেনাবাহিনীকে ‘যে কোনো বৃহৎ আকারের আক্রমণ পরিত্যাগ করতে এবং তাদের বিশাল হামলা বন্ধ করতে’ আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে হিজবুল্লাহকে ‘অবিলম্বে তাদের বেপরোয়া উত্তেজনা বৃদ্ধি বন্ধ করার’ আহ্বান জানিয়েছেন।

সূত্র: সিএনএন

Related Posts

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি