Brick Lane News

বিদেশী বিনিয়োগ বাড়ানোর জন্য ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (বিবিসিসিআই) নেতৃবন্দের প্রতি আহবান

[uae_bangla_date]

বিজ্ঞপ্তিঃ

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী ডঃ এ কে এম আব্দুল মোমেন দেশে বিদেশী বিনিয়োগ বাড়ানোর জন্য ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (বিবিসিসিআই) নেতৃবন্দের প্রতি আহবান জানিয়েছেন। তিনি আজ সকালে লন্ডনের মারিয়ট হোটেলে বিবিসিসিআই নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাতকালে এ আহবান জানান।
পররাষ্ট্র মন্ত্রী বলেন আমাদের দেশের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে জনশক্তি যা বিদেশে রপ্তানী করে বৈদেশিক মুদ্রা অর্জন এবং মানুষের জীবন উন্নত করা সম্ভব। কিন্তু এ জন্যে প্রয়োজন দেশের জনশক্তিকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা । তিনি এই খাতে প্রবাসী বিনিয়োগের আহবান জানিয়ে শুধু মাত্র যুক্তরাজ্যে ক্যাটারিং সেক্ট্ররে দক্ষ জনশক্তির প্রচুর চাহিদা পূরণে দেশে ক্যাটারিং ইনষ্টিটিউট প্রতিষ্ঠায় সব রকমের সহযোগিতার আশ্বাস দেন। এ ছাড়াও দেশের স্বাস্হ্য খাত এবং কৃষি খাতে বিনিয়োগের জন্য ও প্রবাসীদের প্রতি আহবান জানান। বিবিসিসিআই প্রেসিডেন্ট সাইদুর রহমান রেনু’র এক প্রশ্নের জবাবে তিনি বলেন বিমান বন্দরে প্রবাসী দের বিদ্যমান দূর্দশা বিশেষ করে মধ্যপ্রাচ্যের যাত্রীদের অতিমাত্রায় হয়রানী লাগবে সরকার পদক্ষেপ নেবে । মন্ত্রী শ্রীঘ্রই বিমানের কার্গো সুবিধা চালুর জন্য প্রধান মন্ত্রীর নির্দেশের কথা ও উল্লেখ করেন।
বিবিসিসিআই প্রেসিডেন্ট সাইদুর রহমান রেনু ছাড়াও চেম্বারের ডিজি এএইচএম নূরুজ্জামান, ফাইন্যান্স ডিইরেক্টর আতাউর রহমান কুটি, বিবিসিসিআই’র প্রাক্তন প্রেসিডেন্ট এডভাইজার এমিরেটাস শাহাগির বক্ত ফারুক, সদ্য প্রাক্তন প্রেসিডন্ট বশির আহমদ ও ডিরেক্টর এন্ড এডভাইজার শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। উল্লেখ্য মন্ত্রী বিবিসিসিআই’র চীপ পেট্রন বর্তমানে তিনি প্রধান মন্ত্রীর সফর সঙ্গী হিসেবে লন্ডনে অবস্থান করছেন।

Related Posts

ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী কাজনভের সঙ্গে সাক্ষাৎ করলেন সাংবাদিক শাহাবুদ্দিন শুভ

প্রেরিত বার্তা -  ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী বার্নার কাজনভ (Bernard Cazeneuve)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেটপিডিয়ার প্রধান সম্পাদক শাহাবুদ্দিন শুভ। বৃহস্পতিবার...

Read more

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি