Brick Lane News

জামিননামা ছাড়াই অসাধু কারারক্ষীদের সহায়তায় হত্যা মামলার ৩ আসামি মুক্ত হন: র‍্যাব

[uae_bangla_date]

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে হত্যা মামলার তিন আসামি জামিননামা ছাড়া মুক্ত হওয়ার ঘটনায় অসাধু কারা সদস্যদের হাত থাকার অভিযোগ করেছে র‌্যাব। তবে শুক্রবার তাদের টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা থেকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব-১৪ ময়মনসিংহ সদর দপ্তরের অধিনায়ক নয়মুল হাসান বলেন, “কারাগারের অসাধু সদস্যদের সহায়তায় ২৭ জানুয়ারি ওই তিন আসামি পালিয়ে গিয়েছিল। ঘটনার দিন সন্ধ্যায় ভুল তথ্যের ভিত্তিতে তাদের মুক্তি দেওয়া হয়।”

গ্রেপ্তাররা হলেন তারাকান্দা থানার হযরত আলীর ছেলে মো. আনিস মিয়া, রাশেদুল ইসলাম এবং জাকিরুল ইসলাম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যা মামলার আসামি বলে নিশ্চিত হয়েছে।

ঘটনার পর তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কারাগারের ডেপুটি জেলা জাকারিয়া ইমতিয়াজকে বরখাস্ত করা হয়েছে। ময়মনসিংহ বিভাগের কারা উপ-মহাপরিদর্শক মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, “হাজিরা পরোয়ানাকে ভুল তথ্য মনে করে আসামিদের মুক্তি দেওয়া হয়েছে। তদন্তে কর্তব্য অবহেলার প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

Related Posts

আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় সাংবাদিক কন্যা ওয়াজিহার সিলভার অ্যাওয়ার্ড লাভ

ব্রিকলেন ডেস্ক- আন্তর্জাতিক প্রাইমারি গণিত চ্যালেঞ্জ (PMC) ২০২৬–এর বোনাস রাউন্ডে সিলভার অ্যাওয়ার্ড অর্জন করেছে যুক্তরাজ্যের বাকিংহামশায়ার কাউন্সিলের হ্যামিল্টন একাডেমির ছাত্রী...

Read more

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি