Brick Lane News

গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থান থেকে গ্রেফতার ৩৫

[uae_bangla_date]

রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় ১১টি থানা এলাকায় অভিযান পরিচালনা করে মোট ৩৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

Remaining Time 7:26

শুক্রবার (৩০ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

এদের মধ্যে কোতোয়ালা থানা একজন, লালবাগ থানা দুজন, ডেমরা থানা একজন, সূত্রাপুর থানা একজন, মোহাম্মদপুর থানা একজন, খিলগাঁও থানা চারজন, হাজারীবাগ থানা তিনজন, বাড্ডা থানা একজন, যাত্রাবাড়ী থানা চারজন, শেরেবাংলা নগর থানা তিনজন ও শাহবাগ থানা পুলিশ ১৪ জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

Related Posts

আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় সাংবাদিক কন্যা ওয়াজিহার সিলভার অ্যাওয়ার্ড লাভ

ব্রিকলেন ডেস্ক- আন্তর্জাতিক প্রাইমারি গণিত চ্যালেঞ্জ (PMC) ২০২৬–এর বোনাস রাউন্ডে সিলভার অ্যাওয়ার্ড অর্জন করেছে যুক্তরাজ্যের বাকিংহামশায়ার কাউন্সিলের হ্যামিল্টন একাডেমির ছাত্রী...

Read more

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি