Brick Lane News

কুমিল্লায় বাসচাপায় মা-ছেলে নিহত

[uae_bangla_date]

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জ বাসস্ট্যান্ডে সড়ক দুর্ঘটনায় মা ও ছেলে নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে আটটার দিকে ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কুমিল্লা থেকে আসা ‘পাপিয়া পরিবহন’-এর একটি লোকাল বাস থেকে ইলিয়টগঞ্জ পূর্ব বাসস্ট্যান্ডে মা-ছেলে নামেন। মহাসড়ক পারাপারের সময় নোয়াখালী থেকে ঢাকাগামী দ্রুতগতির ‘নীলাচল পরিবহন’-এর একটি বাস তাঁদের চাপা দেয়।

এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মিনিকাভার্ড ভ্যানে ধাক্কা দেয়। এতে ভ্যানটির পেছনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মা-ছেলেকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নয়ন দে তাঁদের মৃত ঘোষণা করেন।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। নিহতদের মরদেহ থানায় রাখা হয়েছে এবং পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Related Posts

ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী কাজনভের সঙ্গে সাক্ষাৎ করলেন সাংবাদিক শাহাবুদ্দিন শুভ

প্রেরিত বার্তা -  ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী বার্নার কাজনভ (Bernard Cazeneuve)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেটপিডিয়ার প্রধান সম্পাদক শাহাবুদ্দিন শুভ। বৃহস্পতিবার...

Read more

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি