Brick Lane News

এগিয়ে চলেছে প্রস্তুতি ১৫,১৬,১৭ মে নিউইয়র্কে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা

[uae_bangla_date]

প্রেস বিজ্ঞপ্তি:

মহান মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনা,জাতির জনক বঙ্গবন্ধুর মানবিক আদর্শ ও প্রজন্মকে একাত্তরের আলোতে
দীক্ষিত করার প্রত্যয় নিয়ে এবারও নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা- ২০২৬’ । ‘একাত্তরের প্রহরী ফাউন্ডেশন’-যুক্তরাষ্ট্র এই বইমেলার আয়োজক সংগঠন।আগামী ১৫,১৬ ও ১৭ মে ২০২৬,শুক্র,শনি ও রবিবার আয়োজিতহবে এই বইমেলা।

নিউইয়র্কে লং আইল্যান্ড সিটির ‘ইভাঙেল ক্রিশ্চিয়ান সেন্টার’
( ৩৯-২০, ২৭ স্ট্রীট, লং আইল্যান্ড সিটি, নিউইয়র্ক ১১১০১ ) এর সুবিশাল ভ্যানুতে হবে তিনদিনব্যাপি এই বর্নাঢ্য আয়োজন।

প্রথম দিন শুক্রবার বিকেলে নান্দনিক আয়োজনে হবে
উদ্বোধনী অনুষ্ঠান। বাংলা ভাষা ও সাহিত্যের বরেণ্য লেখক সাংবাদিকসাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট জনেরা উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন।সেমিনার, সিম্পোজিয়াম, বঙ্গবন্ধুর আদর্শ ভিত্তিক মুক্ত আলোচনা,কবিতা, আবৃত্তি, গ্রন্থালোচনা, নতুন বইয়ের মোড়ক উন্মোচন,নাচ, গান, সাংস্কৃতিক অনুষ্ঠানমালা,নতুন প্রজন্মের অংশগ্রহনে বাংলাদেশ ও বাঙালী জাতিসত্তা বিষয়ক টক শো সহ বিভিন্ন সৃজনশীল সূচি থাকবে তিনদিনব্যাপি এই অনুষ্ঠানে।

এই আন্তর্জাতিক বইমেলায় উত্তর আমেরিকা সহ ইউরোপ,কলকাতা,বাংলাদেশ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে অতিথিরা অংশগ্রহণের ইচ্ছে প্রকাশ করেছেন ইতোমধ্যেই।বাংলাদেশ ও ভারতের বেশ কিছু বুকস্টল ও প্রকাশনা সংস্থা মেলায় অংশ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। সবমিলিয়ে পুরো দমে এগিয়ে চলেছে বইমেলার প্রস্তুতি।
বইমেলায় অতিথিদের আমন্ত্রণপত্র পৌঁছুনোর কাজ করে যাচ্ছে বইমেলার বিশেষ টিম।
বইমেলা উপলক্ষে বিভিন্ন সাবকমিটি ইতোমধ্যেই গঠন করা হয়েছে।
একটি তথ্য ও ‌‌তত্ত্বনির্ভর ম্যাগাজিন প্রকাশের প্রস্তুতিও চলছে।
শিকড়ের সন্ধানে উত্তর আমেরিকা থেকে এমন উদ্যোগ ২০২৫ সালে
গোটা বিশ্বব্যাপি ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল। এবার তার চেয়েও বেশি উজ্জ্বলতর আয়োজনের সকল প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আয়োজক সংগঠন। তারা দেশ-বিদেশের সকল মিডিয়ার সহযোগিতা কামনা করেছেন।
তিনদিনব্যাপি বইমেলায় মহান মুক্তিযুদ্ধের চেতনায় শাণিত সকল ব্যক্তি,সংগঠন,ব্যবসা প্রতিষ্ঠানকে অংশগ্রহণ ও পৃষ্ঠপোষকতার  উদার আহ্বান জানিয়েছেন একাত্তরের প্রহরী ফাউন্ডেশনের সদস্য সচিব স্বীকৃতি বড়ুয়া।

 

Related Posts

ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী কাজনভের সঙ্গে সাক্ষাৎ করলেন সাংবাদিক শাহাবুদ্দিন শুভ

প্রেরিত বার্তা -  ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী বার্নার কাজনভ (Bernard Cazeneuve)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেটপিডিয়ার প্রধান সম্পাদক শাহাবুদ্দিন শুভ। বৃহস্পতিবার...

Read more

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি