Brick Lane News

তালা ভেঙে চট্টগ্রাম ওয়াসা ভবনে কক্ষ দখলে নিলেন শ্রমিক দলের নেতাকর্মীরা

প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৬ ১১:৫৮ এএম

চট্টগ্রাম ওয়াসা ভবনের একটি কক্ষ অবৈধভাবে দখল করেছে শ্রমিকদের একটি অংশ। কক্ষ দখলের পর সেখানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত ব্যানার টাঙানো হয়। ব্যানারের একপাশে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছবি, অন্য পাশে তারেক রহমানের ছবি এবং নিচে লেখা রয়েছে ‘ইউনিয়ন কার্যালয়- চট্টগ্রাম জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী দল’।

জাতীয় সংসদ নির্বাচনের চারদিন পর রোববার দুপুরে বিএনপি সমর্থিত শ্রমিক দলের নেতাকর্মীরা কক্ষটি দখল করেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, চট্টগ্রাম ওয়াসা জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী দলের সভাপতি মামুনুর রশিদের নেতৃত্বে ৪০–৪৫ জন শ্রমিক-কর্মচারী ভবনের একটি কক্ষের তালা ভেঙে ভিতরে প্রবেশ করেন।

মামুনুর রশিদ জানান, ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক পূর্বে মৌখিকভাবে কক্ষটি ব্যবহারের অনুমতি দিয়েছিলেন। চাবি না পাওয়ায় তারা কক্ষের বাইরে তারেক রহমানের ছবি ও ব্যানার টাঙান।

চট্টগ্রাম ওয়াসার প্রধান রাজস্ব কর্মকর্তা রুমন দে জানান, বিষয়টি জানার পর একজন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, চট্টগ্রাম ওয়াসার শ্রমিক ইউনিয়ন দুইভাগে বিভক্ত। রেজিস্ট্রেশন নম্বর ২৩০৭-এর ইউনিয়ন বর্তমানে ‘চট্টগ্রাম ওয়াসা জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী দল’ নামে পরিচিত। রেজিস্ট্রেশন নম্বর ১৬৮৭-এর চট্টগ্রাম ওয়াসা শ্রমজীবী ইউনিয়নের সাবেক সভাপতি রতন কান্তি দাশ বলেন, রেজিস্ট্রেশন নম্বর ২৩০৭-এর সংগঠন একটি অবৈধ প্রতিষ্ঠান, যার কার্যক্রম ২০০৪ ও ২০০৫ সালে হাইকোর্ট স্থগিত করেছেন। মামলাটি এখনও চলছে।

Related Posts

আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় সাংবাদিক কন্যা ওয়াজিহার সিলভার অ্যাওয়ার্ড লাভ

ব্রিকলেন ডেস্ক- আন্তর্জাতিক প্রাইমারি গণিত চ্যালেঞ্জ (PMC) ২০২৬–এর বোনাস রাউন্ডে সিলভার অ্যাওয়ার্ড অর্জন করেছে যুক্তরাজ্যের বাকিংহামশায়ার কাউন্সিলের হ্যামিল্টন একাডেমির ছাত্রী...

Read more

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি