বাংলাদেশ টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারি বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামকে বিশেষ সম্মাননা প্রদান করেছে সমর্থকদের সংগঠন বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএসএ)। শুক্রবার রাজধানীর দ্য ডেইলি স্টার সেন্টারে আয়োজিত অনাড়ম্বর অনুষ্ঠানে এই অভিজ্ঞ ক্রিকেটারের হাতে স্মারক ও উপহার তুলে দেওয়া হয়। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর দ্য ডেইলি স্টার সেন্টারে এক অনাড়ম্বর আয়োজনের মাধ্যমে তাইজুলের হাতে এই সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এসময় বিসিএসএ-র পক্ষ থেকে তাঁকে অফিসিয়াল জার্সি ও ক্যাপ উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিএসএ-র সভাপতি সারফুদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক এস এম কামরুল আলম, সহ-সভাপতি আলতামিশ নাবিল ও মেহেদী জামান সনেট, যুগ্ম সাধারণ সম্পাদক শিহাব আহসান খান, কোষাধ্যক্ষ রাফসানজানি রানা এবং কার্যনির্বাহী সদস্য সাজ্জাদুর রহমান শাওন ও অ্যাডভোকেট আল মিরাজুল ইসলাম।
সমর্থকদের এই ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে তাইজুল বলেন, মাঠের লড়াইয়ে যেখানেই খেলি না কেন, সমর্থকদের উপস্থিতি আমাদের দারুণ অনুপ্রাণিত করে। তাঁদের সমর্থন ছাড়া ভালো পারফরম্যান্সের পূর্ণতা আসে না। ২০১৪ সালে টেস্ট অভিষেকের পর দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ হিসেবে খেলে আসা এই স্পিনার বর্তমানে ৬২ টেস্টের ১১০ ইনিংসে ২৭২ উইকেট নিয়ে দেশের সফলতম বোলার। গত নভেম্বরে সাকিব আল হাসানকে ছাড়িয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ২৫০ টেস্ট উইকেটের মাইলফলক স্পর্শ করেছিলেন তিনি। ক্যারিয়ারে ১৯ বার ইনিংসে পাঁচ উইকেট ও দুইবার ম্যাচে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন তিনি। সমর্থকদের এমন স্বীকৃতি ও ভালোবাসায় আবেগপ্লুত তাইজুল ইসলাম বিসিএসএ-র ভূয়সী প্রশংসা করে বলেন, “দেশে কিংবা বিদেশে- মাঠে যেখানেই খেলি না কেন, আপনাদের উপস্থিতি আমরা সবসময় দেখতে পাই। আপনাদের এই ভালোবাসা ও সমর্থনই আমাদের ভালো খেলার মূল অনুপ্রেরণা। গত বছরের নভেম্বরে অলরাউন্ডার সাকিব আল হাসানকে (২৪৬ উইকেট) টপকে প্রথম বাংলাদেশি হিসেবে ২৫০ টেস্ট উইকেটের গৌরবময় মাইলফলক স্পর্শ করেন তিনি। টেস্ট ইনিংসে সর্বোচ্চ ১৯ বার ৫ উইকেট নেওয়ার পাশাপাশি ম্যাচে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন ২ বার।
জাতীয় দলের হয়ে টেস্টের পাশাপাশি ওয়ানডেতে ২০ ম্যাচে ৩১ এবং টি-টোয়েন্টিতে ২ ম্যাচে ১ উইকেট নিয়েছেন তাইজুল। ঘরোয়া ক্রিকেটে প্রথম শ্রেণিতে ৫৩৭, লিস্ট ‘এ’-তে ২১৪ ও স্বীকৃত টি-টোয়েন্টিতে ৯৩টি উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। উল্লেখ্য, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নিবন্ধিত অলাভজনক সংগঠন বিসিএসএ ২০১৩ সাল থেকে দেশ-বিদেশে বাংলাদেশ দলের সমর্থনে কাজ করে যাচ্ছে।