Skip to main content

Brick Lane News

সোহরাওয়ার্দীতে পাকিস্তানের আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে  বসছে পানির ফোয়ারা!

সোহরাওয়ার্দীতে পাকিস্তানের আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে বসছে পানির ফোয়ারা!

নিজস্ব প্রতিবেদক, ব্রিকলেন নিউজ :

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ এবং পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্থানে ভাস্কর্য নির্মাণের পরিকল্পনা থেকে সরে এসেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এর পরিবর্তে সেখানে পানির ফোয়ারা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে ৭ মার্চের ভাষণের ‘হলোগ্রাফিক থ্রিডি’ উপস্থাপনার ক্ষেত্রেও পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্প্রতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রকাশিত অগ্রগতি প্রতিবেদনে ‘ঢাকাস্থ সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ’ প্রকল্পের এই সংশোধিত (রিস্কোপিং ও রিপারপসিং) রূপরেখা তুলে ধরা হয়।
জানা গেছে, ২০১৮ সালে শুরু হওয়া এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে আগামী ২০২৭ সালের জুনে। মূল প্রকল্পের পরিকল্পনা অনুযায়ী ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ও ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্থানটিতে দুটি পৃথক ভাস্কর্য স্থাপনের কথা ছিল।
তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর গত ৫ আগস্টের পর থেকে সেই নির্মাণকাজ বন্ধ হয়ে যায়।

সে সময় কাজ চলমান ওই স্থানগুলোতে ভাঙচুরের ঘটনাও ঘটেছিল। পরিবর্তিত পরিস্থিতিতে প্রকল্পের কাজে এই বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে।