Brick Lane News

ডিসি মাসুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঢাবি শিক্ষার্থীদের শাহবাগ থানা ঘেরাও

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৩৯ এএম

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিতে শাহবাগ থানা ঘেরাও করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার পর থেকে বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা থানা প্রাঙ্গণের সামনে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন। তাদের অভিযোগ, নৃবিজ্ঞান বিভাগের ২৯তম ব্যাচের শিক্ষার্থী নাইমুদ্দীনের ওপর ‘অন্যায়ভাবে পুলিশি হামলা’ চালানো হয়েছে।

শিক্ষার্থীদের দাবি, সোমবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানে কোনো ধরনের অপরাধ বা উসকানি ছাড়াই নাইমুদ্দীনের ওপর হামলা চালানো হয়। তারা বলেন, “রাস্তা-ঘাটে সাধারণ মানুষকে বিনা কারণে মারধর করার অধিকার পুলিশকে কে দিয়েছে? একজন শিক্ষার্থী কি নিরাপদে চলাফেরা করতে পারবে না?”

বিক্ষোভকারীরা ডিসি মো. মাসুদ আলমসহ অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।

শিক্ষার্থীরা তিন দফা দাবি তুলে ধরেন। এগুলো হলো হামলায় জড়িত প্রত্যেক পুলিশ সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ; ক্যাম্পাসের ভেতরে ও আশপাশে ‘অযাচিত পুলিশিং’ বন্ধ; এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বক্ষণিক নিরাপত্তা ও মানবাধিকার নিশ্চিত করা।

ঘটনাকে কেন্দ্র করে শাহবাগ থানার সামনে উত্তেজনা বিরাজ করছে। তবে এ বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Related Posts

দুদিনের ব্যবধানে বাবা-মায়ের মৃত্যু, হাতকড়া পরে আবার জানাজায় দুই ভাই

কক্সবাজারের রামু উপজেলায় দুই দিনের ব্যবধানে বাবা-মাকে হারিয়েছেন কারাগারে থাকা দুই সহোদর ফরিদুল আলম ও মোহাম্মদ ইসমাইল। মায়ের মৃত্যুর পর...

Read more

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি