Skip to main content

Brick Lane News

২৭ সেপ্টেম্বর রোববার যুক্তরাজ্য নবীগঞ্জ এডুকেশন ট্রাস্টের নির্বাচন

২৭ সেপ্টেম্বর রোববার যুক্তরাজ্য নবীগঞ্জ এডুকেশন ট্রাস্টের নির্বাচন

প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিক ক্যারল-এর নেতৃত্বে কমিশনার হিসেবে দ্বায়িত্ব পালন করবেন ব্যারিস্টার লিয়াকত ও মিজানূল চৌধুরী

আগামী ২৭ সেপ্টেম্বর রোববার যুক্তরাজ্য নবীগঞ্জ এডুকেশন ট্রাস্টের নির্বাচন অনুষ্ঠিত হবে
একই দিন দুপুর ২টায় সংগঠণের বার্ষিক সাধারণ সভা (BGM)ও লেস্টার সিটির (১ অ্যান্ড্রুজ স্ট্রিট,LE3 5PG)শেফ অ্যান্ড স্পাইস রেস্তোরাঁ,
অনুষ্ঠিত হবে।

যুক্তরাজ্য নবীগঞ্জ এডুকেশন ট্রাস্টের নির্বাচন ও বার্ষিক সাধারণ সভা (BGM) সামনে রেখে ইতোমধ্যে নির্বাচন কমিশন গঠন এবং মনোনয়ন প্রদানের তারিখ ও নির্বাচন সংক্রান্ত সময়সূচি ঘোষণা করা হয়েছে।
এবারের নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন সাংবাদিক ও সংগঠক মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল এবং সহকারী নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন ব্যারিস্টার লিয়াকত আলী ও মিজানুল ইসলাম চৌধুরী।
নির্বাচন ও বার্ষিক সাধারণ সভা (BGM) অনুষ্ঠিত হবে ২৭ সেপ্টেম্বর ২০২৬, রোববার দুপুর ২টায়। এর স্থান নির্ধারণ করা হয়েছে শেফ অ্যান্ড স্পাইস রেস্তোরাঁ, ১ অ্যান্ড্রুজ স্ট্রিট, লেস্টার, LE3 5PG।

নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী, ১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার থেকে মনোনয়নপত্র বিতরণ ও মনোনয়ন প্রক্রিয়া শুরু হয়েছে।

মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ৭ সেপ্টেম্বর ২০২৬, সোমবার বিকেল ৫টা। ইমেইল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।
মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ১৭ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বিকেল ৫টা।
নির্বাচনে বিভিন্ন পদে প্রার্থীদের জন্য নির্ধারিত মনোনয়ন ফি হলো সভাপতি পদে ৩০০ পাউন্ড,
সহ-সভাপতি পদে ১৫০ পাউন্ড,সাধারণ সম্পাদক পদে ২৫০ পাউন্ড,কোষাধ্যক্ষ পদে ২০০ পাউন্ড অন্যান্য কর্মকর্তা পদে ১৫০ এবং কমিটির নির্বাহী সদস্য পদে ৫০ পাউন্ড মনোনয়ন ফি নির্ধারণ করা হয়েছে।

নির্বাচন কমিশনের নির্দেশনার আলোকে পদ অনুযায়ী নির্ধারিত মনোনয়ন ফি নগদ জমা দিতে হবে।
মনোনয়ন ফরম পূরণের সময় প্রার্থীকে নির্দিষ্ট পদের ঘরে টিক চিহ্ন দিতে হবে। নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, সহকারী সাধারণ সম্পাদক, সহকারী কোষাধ্যক্ষ, সাংগঠনিক সম্পাদক, যুগ্ম সাংগঠনিক সম্পাদক, সদস্য পদ সচিব, প্রেস ও প্রচার সম্পাদক, যুগ্ম সদস্য সচিব, নির্বাহী সদস্যসহ অন্যান্য কর্মকর্তা ও সদস্য পদে প্রার্থীরা মনোনয়ন দিতে পারবেন।

মনোনয়ন ফরমে প্রার্থী ও প্রস্তাবক (Proposer)—উভয়ের স্বাক্ষর ও তারিখ থাকা বাধ্যতামূলক করা হয়েছে। পূরণ করা ফরম স্ক্যান করে ইমেইলের মাধ্যমে অথবা ফরমের ছবি তুলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে পাঠাতে হবে।

নির্বাচন কমিশন নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা, মনোনয়ন ফি প্রদান এবং প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে প্রার্থীদের প্রতি জানিয়েছেন।