প্রেস বিজ্ঞপ্তি:
পার্ল এ্যাডভার্টাইজিংয়ের উদ্যোগে আগামী ৬ সেপ্টেম্বর, রবিবার, লন্ডনের রেডিসন ব্লু হোটেল ক্যানারি ওয়ার্ফে অনুষ্ঠিত হবে দশমলন্ডন বেঙ্গলী ওয়েডিং ফেয়ার ২০২৬। দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টাপর্যন্ত চলবে দিনব্যাপী এই আয়োজন। সবার জন্য ফেয়ারে প্রবেশসম্পূর্ণ ফ্রি।
২০১৬ সালে লন্ডনে প্রথম বেঙ্গলী ওয়েডিং ফেয়ারের আয়োজন করেপার্ল এ্যাডভার্টাইজিং। গত নয় বছরে ইউকের বাঙালি কমিউনিটিরমধ্যে এই আয়োজন ব্যাপক সাড়া ও জনপ্রিয়তা অর্জন করেছে।ধারাবাহিক সাফল্যের পর এবার দশম বছরে পদার্পণ করছে বেঙ্গলীওয়েডিং ফেয়ার।
বিয়ে বাঙালি কমিউনিটির সামাজিক ও পারিবারিক জীবনের একটিগুরুত্বপূর্ণ অনুষ্ঠান। বিয়ের আয়োজনকে আরও সহজ, সাশ্রয়ী এবংপরিকল্পিত করতে একই ছাদের নিচে বিয়ে–সংক্রান্ত বিভিন্ন সেবা ওপণ্যের সমাহার নিয়ে আয়োজন করা হচ্ছে এবারের ওয়েডিং ফেয়ার।
একই ছাদের নিচে বিয়ের নানা আয়োজন
এবারের লন্ডন বেঙ্গলী ওয়েডিং ফেয়ারে থাকছে লাক্সারি কারস, ভেন্যু, ডেকো, ওয়েডিং প্ল্যানার্স, ক্যাটারার্স, মেকআপ আর্টিস্ট, ফটোগ্রাফার্স, বিয়ের পোশাক, জুয়েলার্স, ডায়মন্ড জুয়েলস, ডিজাইনার্স, পালকি, রিকশা, হেনা আর্টিস্টসহ বিয়ে–সংক্রান্ত বিভিন্নসেবা ও প্রতিষ্ঠানের প্রদর্শনী।
এছাড়াও থাকছে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি এবং ওয়েডিং ম্যারেজসার্ভিস। ফেয়ারে অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকেদর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্টও থাকবে।
ফ্যাশন শো ও বিশেষ পরিবেশনা
বিবিসি এশিয়ান নেটওয়ার্কের জনপ্রিয় প্রেজেন্টার নাদিয়া আলীরউপস্থাপনায় দিনব্যাপী অনুষ্ঠান পরিচালিত হবে। দুপুর ৩টা থেকেশুরু হবে বিশেষ ফ্যাশন শো। এতে বিয়ের পোশাকসহ অত্যাধুনিকডিজাইনের পোশাক প্রদর্শন করবেন ইউকের ফ্যাশন ডিজাইনার ওনামকরা মডেলরা।
দশম বেঙ্গলী ওয়েডিং ফেয়ারে ব্রিটিশ বাংলাদেশি মডেলদেরঅংশগ্রহণ পারফরম্যান্স করবেন ।
মূলধারার জনপ্রিয় বাঙালি মডেল শাদিয়া হোসাইন, স্টারচৌধুরী,এমিলিয়া খান্দকার, আইরিন আরজু, ফারহানা স্মাইলি, আয়শা ২৪, শ্রিষ্টি রায়, জর্ডান আরও অনেকে।
এবারের আয়োজনে ডিজাইনার হিসেবে থাকছেন বিদায়ী লন্ডন, সারিজ লন্ডন বাই ফেন্টি ফ্যাশন, হালিমা বাই রূপসী লন্ডন, সিমাশারিজ এবং নাইকা লন্ডনা।
মঞ্চে পারফর্ম করবেন ব্রিটিশ বাংলাদেশি জনপ্রিয় শিল্পী
Mamzy Stranger, Redz, Ash Boy ও Sonkori। বাংলাদেশ থেকেবিশেষভাবে আসছেন বেলাল আহমেদ মুরাদ। এবারের ফ্যাশন শোরকোরিওগ্রাফার হিসেবে কাজ করবেন চায়না চৌধুরী ও মির্জা মিয়া।
আয়োজনে সহযোগিতায় বিভিন্ন প্রতিষ্ঠান
এবারের ওয়েডিং ফেয়ারে স্পন্সর হিসেবে সহযোগিতা করছেনRadisson Blu Hotel Canary Wharf, Disha Premium Rice, ইউকে রয়্যাল ক্যারিজেস, ডায়মন্ড জুয়েলস, জুলি আলী মেকআপআর্টিস্ট, এস নাইন ফিল্মস, রাঁধুনী, নিলাজ হোম, Tree House14, নিকাহ স্টুডিও অ্যান্ড ইভেন্টস, Print Art for ইউ, Purple I Technology, ভেন্টিজ অ্যাক্সিডেন্ট ম্যানেজমেন্ট, SAAB London, বাজান ক্যাটারিং, কে সি সলিসিটরস, প্রাইম এস্টেট এজেন্ট, কিংডমসলিসিটর্স, হিলসাইড ট্রাভেলস, Bluestone Group এবং প্রিমিয়ারপ্রপার্টি।
অনুষ্ঠানের চ্যারিটি পার্টনার হিসেবে থাকবে হাউস অব গিভিং এবংমিডিয়া পার্টনার চ্যানেল এস টেলিভিশন ।
এছাড়াও সহযোগী মিডিয়া হিসেবে থাকছেন এটিএন বাংলা, টিভিওয়ান, আই অন টিভি, এলবি ২৪, জনমত, বাংলা পোস্ট, সাপ্তাহিক দেশ, পত্রিকা, বাংলা মিরর, রানার মিডিয়া, ইউকে বাংলা, লন্ডন বাংলা ভয়েস, টুএ নিউজ, কিউ নিউজ, বিঅন টিভি, ৫২বাংলা, এফএম নিউজ, এম 24, আইকে নিউজ, হাওয়া টিভি, টপনিউজ, এডিটর ২৪, জিবি নিউজ এবং লন্ডন বিডি নিউজ।
সম্মানিত সাংবাদিকদের প্রতি আহ্বান ।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, দশম বেঙ্গলী ওয়েডিংফেয়ারকে সফল ও সার্থক করতে গণমাধ্যমের সহযোগিতা অত্যন্তগুরুত্বপূর্ণ। ইউকের বাঙালি কমিউনিটির কাছে একই ছাদের নিচেবিয়ে–সংক্রান্ত বিভিন্ন সেবা ও সুযোগ পাওয়ার এই আয়োজনের বার্তাপৌঁছে দিতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করা হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদেরধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। একই সঙ্গে স্বপরিবারে লন্ডনবেঙ্গলী ওয়েডিং ফেয়ারে অংশ নেওয়ার জন্য সবাইকে আমন্ত্রণজানানো হয়েছে।
লন্ডন বেঙ্গলী ওয়েডিং ফেয়ার ২০২৬ সবার জন্য উন্মুক্ত।