Brick Lane News

‘র‌্যাব পরিচালনায় নতুন আইন হবে’ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

‘র‌্যাব পরিচালনায় নতুন আইন হবে’ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

কিছু কর্মকর্তার কারণে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ক্ষতিগ্রস্ত হয়েছে, এ জন্য প্রতিষ্ঠান দায়ী নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি আরও বলেন, র‌্যাব পুলিশের একটি এলিট ফোর্স হিসেবেই থাকবে। র‌্যাব পরিচালনায় নতুন আইন হচ্ছে বলেও জানান তিনি।

সোমবার (১৮ মে) দুপুরে রাজধানীর কুর্মিটোলায় র‌্যাব সদর দপ্তরে র‌্যাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমমন্ত্রী বলেন, ‘ভবিষ্যতে র‌্যাব মানবাধিকার সমুন্নত রেখে কাজ করবে। নাম পরিবর্তন হবে কি না, সেটা পরে সিদ্ধান্ত হবে।’

উল্লেখ করে স্বরাষ্ট্রমমন্ত্রী বলেন, ‘কিছু কর্মকর্তার কারণে র‌্যাব ক্ষতিগ্রস্ত হয়েছে। এর জন্য প্রতিষ্ঠান দায়ী নয়। ফ্যাসিবাদের সময় কিছু কর্মকর্তা এবং র‌্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ছিল।’