Skip to main content

Brick Lane News

রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিকাণ্ড: আতঙ্ক

রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিকাণ্ড: আতঙ্ক

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানী জুড়ে ধারাবাহিক ককটেল বিস্ফোরণের ঘটনায় জনমনে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এদিন রাতে মালিবাগ, মহাখালী, আগারগাঁও ও যাত্রাবাড়ীসহ নগরের বিভিন্ন এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর মধ্যে যাত্রাবাড়ীতে বিস্ফোরণের কবলে পড়ে এক রিকশাচালক আহত হয়েছেন, তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এরই রেশ না কাটতেই রাত ১০টা ১৪ মিনিটে কাফরুল থানার সামনে ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের ডিউটি কর্মকর্তা শাহজান ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে বাসে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ বা কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রাজধানীর বিভিন্ন স্থানে এমন ধারাবাহিক বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।