বৃহস্পতিবার (৪ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করা হয়।
সম্প্রতি সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল (রেড) টেলিফোনের সংযোগ বিচ্ছিন্ন পাওয়া যায়। পরে টানা সাত ঘণ্টা কাজ করে সংযোগ পুনরুদ্ধার করে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। ঈদুল আজহার ছুটির পর অফিস খোলার দিনে সচিবালয়ে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, গত ১ জুন সকালে প্রধানমন্ত্রীর সচিবালয় কার্যালয় পরিদর্শনের সময় দেখা যায়, লাল টেলিফোনে কোনো সংযোগ নেই। বিষয়টি দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলে বিটিসিএলের একটি দল ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। দীর্ঘ চেষ্টার পর বিকেল ৩টার দিকে সংযোগ পুনরায় চালু করা সম্ভব হয়।
ঘটনার পর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রীর লাল টেলিফোন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে নিরাপদ যোগাযোগের জন্য ব্যবহৃত হয়। তাই এ ধরনের সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনাকে তারা অত্যন্ত স্পর্শকাতর হিসেবে দেখছেন।