স্থানীয় উৎপাদনকারীদের সক্ষমতা বৃদ্ধি এবং আমদানি নীতিতে ভারসাম্য আনতে কাতার সরকার নির্দিষ্ট খাদ্য ও কৃষিপণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছে। দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি সম্প্রতি এ সংক্রান্ত ২০২৬ সালের ৪৫ নম্বর আমিরি ডিক্রি অনুমোদন করেছেন। গত ১৬ সেপ্টেম্বর বিচার মন্ত্রণালয়ের অফিসিয়াল গেজেটের ১৭তম সংখ্যায় এই নির্দেশনাটি প্রকাশিত হয়। শীতলীকৃত মুরগির শুল্ক বাড়িয়ে ১৮ শতাংশ নির্ধারণ।
দেশের সংবিধান, ২০০২ সালের ৪০ নম্বর আইন অর্থাৎ সংশোধিত কাস্টমস আইন এবং পূর্ববর্তী শুল্ক অব্যাহতি সংক্রান্ত নীতিগুলো পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত দেশীয় খামারি ও কৃষকদের বাজার সুরক্ষাই এই পদক্ষেপের মূল লক্ষ্য।
আমদানি শুল্ক ও পণ্যের তালিকা
- মুরগির মাংস: তাজা ও হিমায়িত মুরগি, বুকের অংশ, উরু এবং ডানা আমদানিতে এখন থেকে ১৮ শতাংশ শুল্ক গুনতে হবে।
- কৃষিপণ্য: ফসলের ভরা মৌসুমে নির্বাচিত সবজির আমদানিতে ১৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।
মৌসুমি শুল্কের সময়সীমা
- টমেটো: জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ১৫ শতাংশ শুল্ক প্রযোজ্য।
- বেগুন: জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, নভেম্বর ও ডিসেম্বর মাসে শুল্ক কার্যকর থাকবে।
- করলা বা জুকিনি: জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসে এই হার কার্যকর হবে।
নতুন এই শুল্ক ব্যবস্থা কার্যকর করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারি নীতিমালা অনুযায়ী, অফিসিয়াল গেজেটে প্রকাশের পরবর্তী ৬০ দিন পর থেকে এই নতুন শুল্ক হার কার্যকর হবে। ১৬ সেপ্টেম্বর প্রকাশের তারিখ অনুযায়ী, নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পর এই নতুন করহার কার্যকর হবে। পণ্যের ধরন অনুযায়ী এই সময়ের মেয়াদ ভিন্ন হয়ে থাকে। ডেক্রির তৃতীয় অনুচ্ছেদ অনুযায়ী, সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে নিজ নিজ এখতিয়ারের মধ্যে এই ডেক্রি বাস্তবায়ন করার নির্দেশ দেওয়া হয়েছে।