Brick Lane News

বিএনপি থেকে পদত্যাগ করলেন কায়সার কামাল 

বিএনপি থেকে পদত্যাগ করলেন কায়সার কামাল 

বিএনপির সব পর্যায়ের পদ থেকে পদত্যাগ করেছেন নবনির্বাচিত ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

বৃহস্পতিবার (১২ মার্চ) নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য স্বেচ্ছায় দলের চেয়ারম্যান তারেক রহমান বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি।

পদত্যাগপত্রে ব্যারিস্টার কায়সার কামাল উল্লেখ করেছেন, ‘আমি বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সম্পাদকসহ দলের সব পর্যায়ের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম।’

এর আগে দলটির স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। তিনিও নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।