Brick Lane News

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার জবাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশে ইরানের হামলা

প্রকাশিত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ । ১০:২৩ এএম

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে মধ্যপ্রাচ্যের অন্তত ছয় দেশে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। শনিবার ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ফারস নিউজ এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের আল-উদেইদ বিমান ঘাঁটি—মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক স্থাপনাগুলোর একটি ইরানি ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হয়েছে। এছাড়া কুয়েতের আল-সালেম বিমান ঘাঁটি এবং সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা বিমান ঘাঁটিতেও হামলা চালানো হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, আবু ধাবিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত একজন নিহত হয়েছেন। পাশাপাশি বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের সদরদপ্তরেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

একই সময়ে সৌদি আরবের রাজধানী রিয়াদে বিকট বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলের হামলা দেশের ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় সার্বভৌমত্বকে লক্ষ্য করে চালানো হয়েছে এবং এতে প্রতিরক্ষা অবকাঠামোসহ বেসামরিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। তেহরান দাবি করেছে, আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জবাবে প্রয়োজনীয় ও দৃঢ় পদক্ষেপ নেওয়ার পূর্ণ অধিকার তাদের রয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা দ্রুত আরও বিস্ফোরক রূপ নিচ্ছে।

Related Posts

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি